★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

দীনদয়াল পোর্টে নার্স, ফিজিওথেরাপিস্ট, অপটোমেট্রিস্ট ও ECG টেকনিশিয়ান পদে নিয়োগ; মাসিক বেতন ৫০ হাজার টাকা পর্যন্ত, জানুন আবেদনের খুঁটিনাটি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
প্রতিকী চিত্র
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

মাধ্যমিক বা প্যারামেডিক্যাল লাইনের পড়াশোনা শেষ করে চাকরির খোঁজ করছেন, তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। গুজরাটের দীনদয়াল পোর্ট অথরিটিতে একাধিক পদে কর্মী নেওয়া হবে।  অনলাইনে আবেদন করতে হবে না, সরাসরি ইন্টারভিউ দিয়েই চাকরির সুযোগ রয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নার্স, ফিজিওথেরাপিস্ট, অপটোমেট্রিস্ট, OT অ্যাসিস্ট্যান্ট, ECG টেকনিশিয়ান-সহ বেশ কয়েকটি পদে মোট ২০ জনকে নেওয়া হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, পদ অনুযায়ী মাসে ৩১ হাজার থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।  ভারতের যে কোনো প্রান্তের প্রার্থীরা এই চাকরির জন্য ইন্টারভিউয়ে অংশ নিতে পারবেন।

কোন কোন পদে নিয়োগ হচ্ছে?
১. সিনিয়র ফিজিওথেরাপিস্ট ও ফিজিওথেরাপিস্ট (Sr. Physiotherapist & Physiotherapist)
২. অপটোমেট্রিস্ট (Optometrist)
৩. ওটি অ্যাসিস্ট্যান্ট (OT Assistant)
৪. নার্স (Nurse)
৫. ইসিজি টেকনিশিয়ান (ECG Technician)
৬. মেল ও ফিমেল ওয়ার্ড অর্ডারলি (Male/Female Ward Orderly)।

শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী আপনার Physiotherapy, Optometry, Nursing, ECG অথবা Cardiac Care Technology-র ওপর ব্যাচেলর ডিগ্রি, ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। মেল ও ফিমেল ওয়ার্ড অর্ডারলি পদের জন্য মাধ্যমিক হলেই যথেষ্ট।  আপনি যে পদের জন্য ইন্টারভিউ দেবেন, সেই লাইনে ১ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

ইন্টারভিউ কবে এবং কোথায় হবে?
এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি হবে।  ফিজিওথেরাপিস্ট, অপটোমেট্রিস্ট, ওয়ার্ড অর্ডারলি পদের ইন্টারভিউ হবে আগামী ২৮ আগস্ট,২০২৬।  নার্স, ওটি অ্যাসিস্ট্যান্ট এবং ইসিজি টেকনিশিয়ান পদের ইন্টারভিউ ২৯ সেপ্টেম্বর ২০২৬।  তবে একটা বিষয় মনে রাখতে হবে, ইন্টারভিউয়ের দিন সকাল ৮:৩০টা থেকে ১০:৩০টার মধ্যে আপনাকে পৌঁছে ঠিকানায় নিজের নাম নথিভুক্ত করতে হবে।  এই নিয়োগটি সম্পূর্ণ ১১ মাসের চুক্তির ভিত্তিতে হবে।

ইন্টারভিউয়ের ঠিকানা: Port Hospital, Deendayal Port Authority, Gopalpuri, Gandhidham, Kutch, Gujarat (পিন- 370240)।

ইন্টারভিউয়ের দিন সাথে কী কী নিয়ে যাবেন?
সমস্ত কাগজপত্রের আসল (Original) কপির সাথে ২ সেট জেরক্স কপি নিয়ে যাবেন। প্রতিটি জেরক্স কপির নিচে নিজের সই করে নিতে হবে।
1. মাধ্যমিক থেকে শুরু করে আপনার কোর্সের সমস্ত সার্টিফিকেট ও মার্কশিট।
2. আগে কাজ করার সমস্ত এক্সপিরিয়েন্স সার্টিফিকেট
3. আপনি SC, ST বা OBC হলে আপনার কাস্ট সার্টিফিকেট থাকে নিয়ে যেতে হবে।
4. আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড
5. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।