চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ভারতীয় কোস্ট গার্ডে গ্রুপ-বি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘ফোরম্যান অফ স্টোরস’ পদে মোট ৪ জনকে নিয়োগ করা হবে। যোগ্য ভারতীয় নাগরিকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩ নভেম্বর ২০২৬। এই পদটি জেনারেল সেন্ট্রাল সার্ভিসের গ্রুপ-বি, নন-গেজেটেড এবং নন-মিনিস্টেরিয়াল পদ।
শিক্ষাগত যোগ্যতা: ইকোনমিক্স, কমার্স, স্ট্যাটিস্টিক্স, বিজনেস স্টাডিজ বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স ডিগ্রি সাথে ১ বছরের স্টোর হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতা ।
এছাড়া ব্যাচেলর বা ডিপ্লোমা ডিগ্রি সাথে ২ বছরের স্টোর হ্যান্ডলিং ও অ্যাকাউন্টস এর কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত। তবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে সংরক্ষিত প্রার্থীদের জন্য।
বেতন স্কেল: ৭ম পে কমিশন অনুযায়ী পে ম্যাট্রিক্স লেভেল-৬ (৩৫,৪০০ – ১,১২,৪০০)।
নিয়োগ পদ্ধতি:
প্রথমে আপনার পাঠানো ফর্ম ও আপনার কাগজপত্র চেক করবে। যোগ্য হলে লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পাবেন।
লিখিত পরীক্ষা হবে ৮০ নম্বরের ৮০ প্রশ্নের জন্য সময় দেওয়া হবে ১ ঘন্টা। কোন ভুল উত্তরের জন্য নম্বর কাটা যাবে না।
পরীক্ষার বিষয় – গণিত, রিজনিং, সাধারণ জ্ঞান, ইংরেজি এবং স্টোর-কিপিং সংক্রান্ত বিষয়।
জেনারেল ও EWS প্রার্থীদের জন্য ৪০, আর ST প্রার্থীদের জন্য ৩৬।
কিভাবে আবেদন করবেন জানুন
এই চাকরির জন্য অনলাইনে বা কম্পিউটারে কোনো ফর্ম ফিলাপ করা লাগবে না। আপনাকে কোস্টগার্ডের দেওয়া ফর্ম ফিলাপ করে খামে ভরে সাধারণ চিঠির মতো করে পোস্ট অফিসে গিয়ে ‘Ordinary Post’-এর মাধ্যমে পাঠাতে হবে ।
এই সব কাগজপত্রের সাথে নিজের ঠিকানা লেখা আরও একটি ছোট খাম দিতে হবে, যার ওপর ৫০ টাকার ডাকটিকিট (Stamp) লাগানো থাকবে। (পরীক্ষার অ্যাডমিট কার্ড এই খামেই আপনার বাড়ি আসবে)
আবেদনপত্র পাঠানোর ঠিকানা:The Director General, For PD (Rectt),Coast Guard Headquarters, Directorate of Recruitment,C-1, Phase II, Industrial Area, Sector-62,Noida, U.P. – 201309
আবেদন শুরু: ১৯ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩ নভেম্বর ২০২৬
Indian Coast Guard Recruitment Notification 2026: PDF Download
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
