★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

রিচার্জে বড় বদল, ২৮ দিনের রিচার্জের মেয়াদ বদলে এবার ৩০ দিনের মেয়াদের প্ল্যান! বছরে ১৩ বার নয়, ১২ বার রিচার্জ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

মোবাইল রিচার্জ নিয়ে প্রিপেড গ্রাহকদের জন্য বড় পরিবর্তনের কথা সামনে এসেছে। এতদিন ২৮ দিনের মেয়াদের রিচার্জ প্ল্যানের কারণে বছরে ১২ মাসের পরিষেবা চালাতে অনেক ক্ষেত্রে ১৩ বার রিচার্জ করতে হত। এবার ৩০ দিনের মেয়াদের রিচার্জ প্ল্যানের সুযোগ থাকায় বছরে ১২ বার রিচার্জ করেই ১২ মাসের পরিষেবা চালানোর সুযোগ তৈরি হচ্ছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

রবিবার সোশ্যাল মিডিয়ায় এই নতুন নিয়মের কথা জানিয়েছেন রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার Telecom Consumer Protection Regulations, 2026 চালু করেছে। নতুন ব্যবস্থায় প্রিপেড গ্রাহকদের জন্য রিচার্জের ক্ষেত্রে আরও বেশি বিকল্প তৈরি হবে।

তাঁর দাবি, এতদিন বাজারে বহু জনপ্রিয় প্রিপেড প্ল্যানের মেয়াদ ছিল ২৮ দিন। ফলে ২৮ দিনের হিসাব অনুযায়ী একটি বছরে মোট ৩৬৪ দিন কভার করা গেলেও ৩৬৫ দিনের বছরের জন্য অতিরিক্ত একটি রিচার্জের প্রয়োজন হতো।

এবার টেলিকম সংস্থাগুলিকে ৩০ দিনের মেয়াদের অন্তত একটি রিচার্জ প্ল্যান রাখতে হবে। ফলে কোনও গ্রাহক ৩০ দিনের প্ল্যান বেছে নিলে ১২ মাসের পরিষেবার জন্য বছরে ১২ বার রিচার্জ করেই কাজ চালাতে পারবেন।

তবে বাজারে থাকা সমস্ত রিচার্জ প্ল্যানের মেয়াদ ৩০ দিন করে দেওয়া হচ্ছে। গ্রাহকদের জন্য ৩০ দিনের একটি বিকল্প রাখা বাধ্যতামূলক করা হচ্ছে।

পরিবর্তনের ফলে মাসিক রিচার্জের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ সুবিধা থাকবে। অন্তত একটি প্ল্যান এমন রাখতে হবে, যেটি প্রতি মাসে একই তারিখে রিচার্জ করা যায়।

যেমন, কোনও গ্রাহক যদি ১০ তারিখে একটি নির্দিষ্ট মাসিক প্ল্যান রিচার্জ করেন, তাহলে পরের মাসেও ১০ তারিখে সেটি রিচার্জ করার সুযোগ থাকবে। কোনও মাসে ওই তারিখ না থাকলে সেই মাসের শেষ দিনকে রিচার্জের তারিখ হিসেবে ধরা হবে।

শুধু ৩০ দিনের রিচার্জ নয়, ডেটা ব্যবহার করেন না এমন গ্রাহকদের জন্যও নতুন নিয়মে বিশেষ সুবিধা রাখা হয়েছে। টেলিকম সংস্থাগুলিকে শুধুমাত্র ভয়েস কল ও SMS ব্যবহারের জন্য আলাদা রিচার্জ প্ল্যান রাখার ব্যবস্থা করতে হবে।

অর্থাৎ, যাঁদের মোবাইলে ইন্টারনেট ডেটার প্রয়োজন নেই, তাঁদের ডেটা-সহ বেশি দামের প্যাক নেওয়ার প্রয়োজন হবে না। তাঁরা নিজেদের প্রয়োজন অনুযায়ী শুধু কল ও SMS-এর প্ল্যান বেছে নিতে পারবেন।

এই ধরনের রিচার্জ বিশেষ করে সেই সমস্ত গ্রাহকের জন্য কাজে আসতে পারে, যাঁরা মোবাইলে খুব কম ডেটা ব্যবহার করেন বা একেবারেই ইন্টারনেট ব্যবহার করেন না। ফিচার ফোন ব্যবহারকারী এবং শুধুমাত্র ফোন করা ও SMS-এর প্রয়োজন থাকা গ্রাহকরাও নিজেদের প্রয়োজন অনুযায়ী প্ল্যান বেছে নিতে পারবেন।

এর ফলে প্রয়োজন না থাকা সত্ত্বেও ডেটার জন্য অতিরিক্ত টাকা খরচ করার প্রয়োজন কমতে পারে। তবে কোনও সংস্থা কত টাকার কোন প্ল্যান আনবে, তা সংশ্লিষ্ট টেলিকম সংস্থার ট্যারিফের উপর নির্ভর করবে।

রাঘব চাড্ডা জানিয়েছেন, মোবাইল রিচার্জ নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে তিনি একাধিক অভিযোগ পেয়েছিলেন। বিশেষ করে ২৮ দিনের রিচার্জ এবং ডেটা প্রয়োজন না থাকলেও ডেটা-সহ প্যাক নেওয়ার বিষয়টি নিয়ে গ্রাহকদের সমস্যা ছিল বলে দাবি তাঁর।

তিনি জানিয়েছেন, গত ১১ মার্চ সংসদে এই বিষয়টি তুলে গ্রাহকদের জন্য আরও বেশি রিচার্জের বিকল্প এবং সাশ্রয়ী পরিষেবার দাবি জানিয়েছিলেন।

নতুন নিয়মের কথা জানিয়ে কেন্দ্রীয় সরকার এবং TRAI-কে ধন্যবাদও জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, নতুন ব্যবস্থায় গ্রাহকদের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী রিচার্জ বেছে নেওয়ার সুযোগ বাড়বে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।