★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

WBPSC Clerkship Recruitment 2026: মাধ্যমিক পাশেই PSC ক্লার্কশিপে চাকরির সুযোগ, বেতন ৫৮ হাজারের বেশি, কারা আবেদন করতে পারবেন এবং কিভাবে জানুন?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) ক্লার্কশিপ পরীক্ষা ২০২৪-এর সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৬ অক্টোবর ২০২৬ থেকে এই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। মাধ্যমিক পাশ প্রার্থীরা এই পরীক্ষায় আবেদন করতে পারবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ১ জানুয়ারি ২০২৪-এর হিসেবে সর্বোচ্চ ৪৫ বছর বয়সি প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। এই পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দফতর ও অফিসে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (LDA), লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) এবং সমপর্যায়ের পদে নিয়োগ করা হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

যোগ্যতা:
প্রার্থীকে পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষায় অথবা সমতুল কোনও পরীক্ষায় পাশ করতে হবে। পাশাপাশি কম্পিউটার চালানোর প্রাথমিক জ্ঞান থাকতে হবে। কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে অন্তত ২০টি শব্দ অথবা বাংলায় প্রতি মিনিটে অন্তত ১০টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। আবেদন করার সময় প্রার্থীকে বাংলা অথবা ইংরেজি টাইপিংয়ের মধ্যে একটি অপশন বেছে নিতে হবে।

বয়সসীমা:
১ জানুয়ারি ২০২৪-এর হিসেবে প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। অর্থাৎ ২ জানুয়ারি ১৯৭৯ থেকে ১ জানুয়ারি ২০০৬-এর মধ্যে জন্মগ্রহণকারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় ৫ বছর এবং ওবিসি নন-ক্রিমি লেয়ার প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছর ছাড় রয়েছে। PwBD এবং প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রেও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতন স্কেল:
নির্বাচিত প্রার্থীদের পে লেভেল-৬ অনুযায়ী বেতন দেওয়া হবে। বেতনক্রম ২২,৭০০ টাকা থেকে ৫৮,৫০০ টাকা। এর সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী ডিএ, এমএ এবং এইচআরএ-সহ অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।

শূন্যপদ:
এই নিয়োগে মোট কতগুলি শূন্যপদ রয়েছে, তা এখনও জানায়নি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরে শূন্যপদের সংখ্যা ঘোষণা করা হবে।

আবেদন মূল্য:
জেনারেল প্রার্থীদের জন্য আবেদন ফি ১১০ টাকা। এর সঙ্গে প্রযোজ্য পরিষেবা চার্জ দিতে হতে পারে। পশ্চিমবঙ্গের এসসি, এসটি এবং ৪০ শতাংশ বা তার বেশি শারীরিক প্রতিবন্ধকতা থাকা PwBD প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না। তবে ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে ফি মকুব করা হয়নি।

আবেদন পদ্ধতি:
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে ৬ অক্টোবর ২০২৬ থেকে। আবেদন করার শেষ সময় ২৬ অক্টোবর ২০২৬ বিকেল ৩টে ৩০ মিনিট। একই সময়ের মধ্যে আবেদন ফিও জমা দিতে হবে। আবেদনপত্রে কোনও ভুল থাকলে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত সংশোধনের সুযোগ থাকবে।

নিয়োগ পদ্ধতি:
ক্লার্কশিপ নিয়োগ প্রক্রিয়া মূলত দুটি লিখিত পরীক্ষার ধাপে হবে। প্রথমে পার্ট-১-এর অবজেক্টিভ পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় কমিশনের নির্ধারিত যোগ্যতামান অর্জনকারী সীমিত সংখ্যক প্রার্থীকে পার্ট-২-এর লিখিত পরীক্ষায় ডাকা হবে। এরপর যোগ্য প্রার্থীদের কম্পিউটার অপারেশন এবং টাইপিংয়ের দক্ষতা যাচাই করা হবে।

১. পার্ট-১ পরীক্ষা-
পার্ট-১ পরীক্ষা হবে ১০০ নম্বরের। পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট। ইংরেজিতে ৩০ নম্বর, জেনারেল স্টাডিজে ৪০ নম্বর এবং পাটিগণিতে ৩০ নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে।
২. পার্ট-২ পরীক্ষা-
পার্ট-২ হবে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা। ইংরেজি থাকবে ৫০ নম্বরের। আরও ৫০ নম্বরের পরীক্ষার জন্য বাংলা, হিন্দি, উর্দু, নেপালি অথবা সাঁওতালি ভাষার মধ্যে নির্ধারিত একটি ভাষা বেছে নেওয়া যাবে।

পার্ট-১ এবং পার্ট-২-এ যোগ্য প্রার্থীদের কম্পিউটার অপারেশনের প্রাথমিক জ্ঞান এবং টাইপিং দক্ষতা যাচাই করা হবে। ইংরেজিতে প্রতি মিনিটে ২০টি শব্দ অথবা বাংলায় প্রতি মিনিটে ১০টি শব্দ টাইপ করতে পারার দক্ষতা প্রয়োজন।

পরীক্ষা কেন্দ্র কোথায় কোথায় আছে এই পরীক্ষার?
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় পরীক্ষার কেন্দ্র রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসত, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সিউড়ি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদহ, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং।

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্লার্কশিপ পরীক্ষার পার্ট-১ চলতি বছরের ডিসেম্বর ২০২৬ নাগাদ বা তার কাছাকাছি সময়ে নেওয়া হতে পারে। পরীক্ষার নির্দিষ্ট তারিখ পরে জানানো হবে।

সময়সীমা: আবেদন শুরু: ৬ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২৬ অক্টোবর ২০২৬, বিকেল ৩টে ৩০ মিনিট
ফি জমার শেষ সময়: ২৬ অক্টোবর ২০২৬, বিকেল ৩টে ৩০ মিনিট
আবেদন সংশোধন: ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬
পার্ট-১ পরীক্ষা: ডিসেম্বর ২০২৬ নাগাদ
শূন্যপদ: পরে ঘোষণা করা হবে

WBPSC Clerkship Notification 2026: PDF Download 

WBPSC Clerkship 2026 Form Fill Up Link:- Apply Now 

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।