আজ ৮ অক্টোবর থেকে শুরু হয়ে গেল RRB NTPC গ্র্যাজুয়েট লেভেল নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া। ভারতীয় রেলওয়ের Railway Recruitment Boards (RRBs) ইতিমধ্যেই এই নিয়োগের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবারে মোট ৩ হাজার ৫৪৮টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। প্রার্থীরা আগামী ৬ নভেম্বর ২০২৬-এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
এই নিয়োগে আবেদনকারী প্রার্থীর বয়স কমপক্ষে ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৩ বছর হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।
এই নিয়োগে কোন কোন পদে আবেদন করা যাবে, কতগুলি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা ও বেতন কত—সেগুলি দেখে নিন
পদের নাম: চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার
পদসংখ্যা: ১২৭টি
বয়স: ১৮ থেকে ৩৩ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।
যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন স্কেল: ৩৫ হাজার ৫০০ টাকা ।
পদের নাম: গুডস ট্রেন ম্যানেজার
পদসংখ্যা: ২,৭৫০টি
বয়স: ১৮ থেকে ৩৩ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।
যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন : ৭ম পে কমিশনের Level-5 অনুযায়ী প্রাথমিক বেতন ২৯ হাজার ২০০ টাকা।
পদের নাম: জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট
পদসংখ্যা: ৩০০টি
বয়স: ১৮ থেকে ৩৩ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।
যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নির্ধারিত স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন: ৭ম পে কমিশনের Level-5 অনুযায়ী প্রাথমিক বেতন ২৯ হাজার ২০০ টাকা।
পদের নাম: সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট
পদসংখ্যা: ৩৭১টি
বয়স: ১৮ থেকে ৩৩ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।
যোগ্যতা: স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে নির্ধারিত স্নাতক ডিগ্রি থাকতে হবে।
বেতন: ৭ম পে কমিশনের Level-5 অনুযায়ী প্রাথমিক বেতন ২৯ হাজার ২০০ টাকা।
আবেদন মূল্য:
অনলাইনে আবেদন করার সময় জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি ৫০০ টাকা। তবে প্রথম ধাপের CBT পরীক্ষায় (1st Stage CBT) উপস্থিত হলে ব্যাংক চার্জ বাদ দিয়ে এই ৫০০ টাকার মধ্যে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে।
অন্যদিকে SC, ST, প্রাক্তন সেনাকর্মী, PwBD, মহিলা, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু এবং Economically Backward Class (EBC) শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ২৫০ টাকা। প্রথম ধাপের CBT পরীক্ষায় উপস্থিত হলে ব্যাংক চার্জ বাদ দিয়ে এই ২৫০ টাকাই ফেরত দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি:
নিয়োগের ক্ষেত্রে প্রথমে 1st Stage CBT অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট নেওয়া হবে। এরপর 2nd Stage CBT নেওয়া হবে। Junior Accounts Assistant Cum Typist এবং Senior Clerk Cum Typist পদের ক্ষেত্রে 2nd Stage CBT-এর পর Computer Based Typing Skill Test (CBTST) দিতে হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের Document Verification এবং Medical Examination-এর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ভুল উত্তরের জন্য CBT পরীক্ষায় ১/৩ নম্বর কেটে নেওয়া হবে।
আবেদন কিভাবে করবেন?
অনলাইনে আবেদন করার জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন করার লিংক– https://www.rrbapply.gov.in/#/auth/home
RRB NTPC Graduate Recruitment Notification 2026: PDF Download
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন