স্নাতকোত্তর শেষ না হওয়া পর্যন্ত বিয়ে নয়! বিতর্কের মুখে নির্দেশিকা প্রত্যাহার আসাম মেডিক্যাল কলেজের

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

স্নাতকোত্তর পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত বিয়ে না করার পরামর্শ দিয়েছিল আসাম মেডিক্যাল কলেজের জেনারেল মেডিসিন বিভাগ। সেই মর্মে নির্দেশিকা জারি হওয়ার পরেই শুরু হয় বিতর্ক। শেষ পর্যন্ত সমালোচনার মুখে পড়ে নিজেদের অবস্থান থেকে সরে এল কলেজের সংশ্লিষ্ট বিভাগ। নির্দেশিকা জারির কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নেওয়া হল।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ডিব্রুগড়ের আসাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জেনারেল মেডিসিন বিভাগের প্রধান প্রশান্ত দিহিঙ্গিয়া গত ১৮ নভেম্বর একটি অফিস অর্ডার জারি করেন। তাতে বিভাগের সমস্ত স্নাতকোত্তর পড়ুয়া বা পিজিটি-দের (PGT) উদ্দেশে বলা হয়েছিল, রেসিডেন্সি পর্ব শেষ না হওয়া পর্যন্ত বিয়ের মতো ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত স্থগিত রাখা উচিত। এই সময়ে তাঁদের মূল লক্ষ্য হওয়া উচিত রোগীর চিকিৎসা, ক্লিনিক্যাল দায়িত্ব পালন, পড়াশোনা এবং গবেষণার কাজ।

বিতর্কের আগের বিজ্ঞপ্তি

নির্দেশিকায় আরও বলা হয়েছিল, বিভাগের সমস্ত স্নাতকোত্তর পড়ুয়াদের এই পরামর্শ ইতিবাচক ভাবে গ্রহণ করা উচিত। বিভাগীয় প্রধানের স্বাক্ষর-সহ মেমো নম্বর দিয়ে সরকারি নির্দেশের আদলে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। আর তা প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক।

এর পরেই নতুন করে অফিস অর্ডার জারি করে আগের নির্দেশিকাটি প্রত্যাহার করে নেয় বিভাগ। ১৮ নভেম্বরের দ্বিতীয় বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, আগের MED/2026/5700 নম্বরের নির্দেশটি অবিলম্বে প্রত্যাহার করা হচ্ছে। শুধু তা-ই নয়, ওই নির্দেশিকা জারির দিন থেকেই সেটিকে বাতিল বলে গণ্য করার কথাও জানানো হয়েছে।

নতুন বিজ্ঞপ্তিতে বিভাগের প্রধান প্রশান্ত দিহিঙ্গিয়ার স্বাক্ষর রয়েছে। সংশ্লিষ্ট বিভাগের সমস্ত স্নাতকোত্তর পড়ুয়া এবং দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

বিতর্কের পর বিজ্ঞপ্তি
★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।