অষ্টম শ্রেণি পাশেই ডাকবিভাগে চাকরির সুযোগ, কলকাতায় ১৯টি শূন্যপদে নিয়োগ, বেতন ৬৩,২০০ টাকা পর্যন্ত! কীভাবে করবেন আবেদন?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় ডাকবিভাগ (India Post)। কলকাতার মেল মোটর সার্ভিসেসের (Mail Motor Services) অধীনে Skilled Artisan বা দক্ষ কারিগর পদে মোট ১৯ জন কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। কোন পদে কত শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং কীভাবে আবেদন করবেন, জেনে নিন বিস্তারিত আজকের এই প্রতিবেদনে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কোন বিভাগে কত শূন্যপদ?

মোট সাতটি বিভাগে কর্মী নিয়োগ করা হবে।

১. মোটর ভেহিক্যাল মেকানিক – ৮টি।

২. মোটর ভেহিক্যাল ইলেকট্রিশিয়ান – ৪টি।

৩. ব্ল্যাকস্মিথ – ২টি।

৪. টায়ারম্যান – ২টি।

৫. পেন্টার – ১টি।

৬. আপহোলস্টারার – ১টি।

৭. কার্পেন্টার অ্যান্ড জয়েনার – ১টি।

সব মিলিয়ে মোট শূন্যপদ ১৯টি। এর মধ্যে SC বিভাগের জন্য ৪টি, OBC বিভাগের জন্য ৪টি, ST বিভাগের জন্য ১টি এবং UR বিভাগের জন্য ১০টি পদ রয়েছে। এছাড়া মোটর ভেহিক্যাল মেকানিক পদের দুটি শূন্যপদ প্রাক্তন সেনাকর্মীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে।

আবেদনকারীর যোগ্যতা
আবেদনকারীদের সংশ্লিষ্ট ট্রেডে সরকারি স্বীকৃত কোনও প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে শংসাপত্র থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা থাকলে অষ্টম শ্রেণি পাশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

তবে মোটর ভেহিক্যাল মেকানিক পদে আবেদনকারীদের বৈধ হেভি মোটর ভেহিক্যাল (HMV) ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক।

আবেদনকারীর বয়সসীমা

অসংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী SC/ST প্রার্থীরা ৫ বছর এবং OBC (Non-Creamy Layer) প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রেও নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতন স্কেল:
এই পদে নিযুক্ত প্রার্থীরা সপ্তম বেতন কমিশন অনুযায়ী পে-ম্যাট্রিক্সের লেভেল-২ অনুসারে মাসে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা বেতন পাবেন। এর পাশাপাশি অন্যান্য সরকারি ভাতাও দেওয়া হবে। চাকরিতে যোগ দেওয়ার পর এক বছরের প্রবেশন পিরিয়ড থাকবে।

আবেদন পদ্ধতি?
এই নিয়োগে অনলাইনে আবেদন করা যাবে না। প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে সাদা কাগজে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র-সহ স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনপত্রের সঙ্গে বয়সের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণ, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, প্রযুক্তিগত যোগ্যতার শংসাপত্র, এক বছরের কাজের অভিজ্ঞতার প্রমাণ এবং প্রযোজ্য ক্ষেত্রে জাতিগত শংসাপত্র জমা দিতে হবে। মোটর ভেহিক্যাল মেকানিক পদের ক্ষেত্রে HMV ড্রাইভিং লাইসেন্সের ফটোকপিও দিতে হবে। পাশাপাশি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ২কপি ছবি জমা দিতে হবে। সমস্ত নথির ফটোকপিতে নিজের সই করে Self-Attested করতে হবে।

একাধিক ট্রেডে আবেদন করতে চাইলে প্রতিটি পদের জন্য আলাদা আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

The Senior Manager,
Mail Motor Services,
139, Beleghata Road,
Kolkata – 700015.

নিয়োগ পদ্ধতি:
প্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেডের সিলেবাস অনুযায়ী প্রতিযোগিতামূলক ট্রেড টেস্টের মাধ্যমে নির্বাচন করা হবে। আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের পরীক্ষায় ডাকা হবে। তবে কবে, কোথায় পরীক্ষা কিংবা ইন্টারভিউ নেওয়া হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আবেদনের শেষ তারিখ:
৩০ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।
Notification: Download

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।