কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে ২৫ জন LIS ইন্টার্ন নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কেন্দ্রীয় । ইনফরমেশন সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এই পদে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২৫ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। ইন্টার্নশিপের মেয়াদ এক বছর।
LIS ইন্টার্নস- মোট ২৫ জনকে নিয়োগ করা হবে কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে।
কোন ভাষার জন্য কতজনকে নিয়োগ?
বিভিন্ন ভারতীয় ভাষার জন্য মোট ২৫ জন ইন্টার্ন নেওয়া হবে। অসমিয়া, বাংলা, বোড়ো, ডোগরি, ইংরেজি, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মৈথিলি, মালয়ালম, মণিপুরি, মারাঠি, নেপালি, ওড়িয়া, পঞ্জাবি, সংস্কৃত, সাঁওতালি, সিন্ধি, তামিল, তেলুগু এবং উর্দু ভাষার জন্য শূন্যপদ রয়েছে। বাংলা ভাষার জন্য একটি পদ বরাদ্দ করা হয়েছে।
কত সময়ের জন্য কাদের নিয়োগ?
এক বছরের জন্য এই LIS ইন্টার্নদের নেওয়া হবে। প্রতি সপ্তাহে ৪০ ঘণ্টা কাজ করতে হবে। সাধারণত সপ্তাহে পাঁচ দিন কাজের দায়িত্ব থাকবে। তবে কাজের প্রয়োজন অনুযায়ী শনিবার ও রবিবারেও দায়িত্ব দেওয়া হতে পারে।
স্টাইপেন্ড কত?
কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে নিযুক্ত ইন্টার্নদের মাসে ২৫ হাজার টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। এক বছরের ইন্টার্নশিপ চলাকালীন এই অর্থ দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
ন্যাশনাল লাইব্রেরিতে LIS ইন্টার্ন পদে আবেদনের জন্য লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি, যে ভাষার জন্য আবেদন করবেন, সেই ভাষায় ভালো জ্ঞান থাকা প্রয়োজন। সংশ্লিষ্ট ভাষায় পড়তে ও লিখতে জানতে হবে। দ্বাদশ শ্রেণিতে ওই ভাষা বিষয় হিসেবে পড়া থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনকারীদের বয়স ৩৫ বছরের কম হতে হবে।
কী ভাবে প্রার্থী নির্বাচন?
প্রথমে আবেদনপত্র ও শিক্ষাগত যোগ্যতা খতিয়ে দেখে প্রাথমিক ভাবে প্রার্থী বাছাই করা হবে। এরপর লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। মোট ১০০ নম্বরের মূল্যায়নে শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার জন্য ৪৫ নম্বর এবং লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল ও ইন্টারভিউয়ের জন্য ৫৫ নম্বর রাখা হয়েছে।
কী ভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করে নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে জমা দিতে হবে। অফলাইনে আবেদন করার সুযোগ নেই।
অনলাইনে আবেদনের লিঙ্ক: https://forms.gle/9FU3HUiuDTvMnVei6
৩০ অক্টোবর ২০২৬ তারিখে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ দিন সম্পর্কে কোনও তথ্য জানানো হয়নি। তাই এই বিষয়ে বিস্তারিত জানতে ন্যাশনাল লাইব্রেরির সরকারি ওয়েবসাইট https://www.nationallibrary.gov.in-এ নজর রাখতে হবে।
National Library Kolkata Internship 2026: Notification
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
