সরকারি সংস্থায় চাকরি করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে একটি ভালো সুযোগ। ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (BHEL) সম্প্রতি ২০০টি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, IT/CS, ফিন্যান্স এবং HR বিভাগে নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগে প্রশিক্ষণ চলাকালীন মাসে ৫০ হাজার টাকা বেসিক বেতন দেওয়া হবে। প্রশিক্ষণ শেষ হলে মাসে ৬০ হাজার টাকা বেসিক বেতনে চাকরিতে যোগ দেওয়ার সুযোগ রয়েছে।
BHEL-এ মোট ২০০টি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে মেকানিক্যাল বিভাগে ৮০ জন, ইলেকট্রিক্যাল বিভাগে ৩০ জন, ইলেকট্রনিক্স বিভাগে ২৫ জন, সিভিল বিভাগে ১৫ জন, HR বিভাগে ২০ জন, ফিন্যান্স বিভাগে ২০ জন এবং IT/CS বিভাগে ১০ জনকে নেওয়া হবে।
কারা আবেদন করতে পারবেন?
মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল এবং IT/CS বিভাগের পদগুলিতে আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজিতে পূর্ণ সময়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাঁচ বছরের ইন্টিগ্রেটেড মাস্টার্স ডিগ্রি অথবা ডুয়াল ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
অন্যদিকে, ফিন্যান্স বিভাগের পদে আবেদনের জন্য CA অথবা CMA পাশ করতে হবে। HR বিভাগের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। স্নাতকে অন্তত ৬০ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। পাশাপাশি HR, পার্সোনেল ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, সোশ্যাল ওয়ার্ক অথবা MBA-র মতো বিষয়ে দু’বছরের পূর্ণ সময়ের স্নাতকোত্তর ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। স্নাতকোত্তরে অন্তত ৫৫ শতাংশ নম্বর প্রয়োজন। সোশ্যাল ওয়ার্ক বা MBA-র ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ে স্পেশালাইজেশন থাকতে হবে।
কত বয়স হলে আবেদন করা যাবে?
ইঞ্জিনিয়ার ট্রেনি পদে আবেদনের জন্য সাধারণ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২৭ বছর হতে হবে। তবে ইঞ্জিনিয়ারিং অথবা ম্যানেজমেন্ট বিষয়ে দুবছরের পূর্ণ সময়ের স্নাতকোত্তর ডিগ্রি থাকলে বয়সের ঊর্ধ্বসীমা ২৯ বছর।
ফিন্যান্স এবং HR বিভাগের এক্সিকিউটিভ ট্রেনি পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়স ২৯ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
এই পদে নিয়োগ হবে কম্পিউটার বেস্ট টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে।
বেতন:
প্রশিক্ষণ চলাকালীন মাসে ৫০ হাজার টাকা বেসিক বেতন দেওয়া হবে। প্রশিক্ষণ সফলভাবে শেষ হলে ইঞ্জিনিয়ার অথবা এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে। তখন মাসে বেসিক বেতন হবে ৬০ হাজার টাকা।
এর পাশাপাশি ডিএ, অন্যান্য ভাতা, চিকিৎসার সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ছুটি এবং বাড়ি ভাড়া অথবা সংস্থার আবাসনের সুবিধাও পাওয়া যাবে।
আবেদন মূল্য:
আবেদনের সময় জেনারেল, EWS এবং OBC প্রার্থীদের মোট ১,০৭২ টাকা দিতে হবে। এর মধ্যে পরীক্ষার ফি ৬০০ টাকা এবং প্রসেসিং ফি ও GST রয়েছে।
অন্যদিকে SC, ST, বিশেষভাবে সক্ষম এবং প্রাক্তন সেনাকর্মীদের পরীক্ষার ফি দিতে হবে না। তাঁদের ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং ফি ও GST মিলিয়ে মোট ৪৭২ টাকা জমা দিতে হবে।
আবেদন করতে পারবেন অনলাইনে এবং এই নিয়োগে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৮ ডিসেম্বর ২০২৬, রাত ১১টা ৪৫ মিনিট। কম্পিউটার বেসড পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৭ জানুয়ারি ২০২৭।
অফিশিয়াল ওয়েবসাইট: https://careers.bhel.in
BHEL Engineer/Executive Trainee- 2027 Recruitment: Notification
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
