কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর হলেই আবেদন, বেতন ৪৮ হাজারের বেশি

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি (NIH)-এর তরফে এই নিয়োগ করা হবে। সম্প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জুনিয়র রিসার্চ ফেলো (মাইক্রোবায়োলজিস্ট) পদে একজনকে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে। এই নিয়োগ হবে কলকাতার প্রতিষ্ঠানে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে জুনিয়র রিসার্চ ফেলো (মাইক্রোবায়োলজিস্ট) পদে একজনকে নিয়োগ করা হবে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে। প্রথমে এক বছরের জন্য কাজের সুযোগ দেওয়া হবে। পরে কাজের ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

যোগ্যতা:
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের মাইক্রোবায়োলজি বিষয়ে এমএসসি ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি পিয়ার-রিভিউড জার্নালে অন্তত তিনটি গবেষণাপত্র প্রকাশিত হতে হবে।

বয়সসীমা:
আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করা হবে ইন্টারভিউয়ের দিন অনুযায়ী।

বেতন স্কেল:
এই পদে নিযুক্ত হলে প্রতি মাসে ৩৭,০০০ টাকা বেতন দেওয়া হবে। এর সঙ্গে অতিরিক্ত ৩০ শতাংশ বাড়িভাড়া ভাতা (HRA) পাওয়া যাবে। সব মিলিয়ে মাসে প্রায় ৪৮,১০০ টাকা বেতন হতে পারে।

নিয়োগ পদ্ধতি:
কোনও লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগামী ১৬ ডিসেম্বর ২০২৬ তারিখে ইন্টারভিউ নেওয়া হবে। সকাল ৯টার মধ্যে প্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে হবে। তবে প্রার্থীর সংখ্যা বেশি হলে কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী প্রাথমিক বাছাই করতে পারে। সে ক্ষেত্রে ইন্টারভিউ পরের দিনও হতে পারে।

ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে নিয়ে যেতে হবে। পাশাপাশি পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, মার্কশিট এবং গবেষণাপত্র প্রকাশের প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। অভিজ্ঞতার শংসাপত্র থাকলে সেটিও নিয়ে যেতে হবে। সমস্ত নথির আসল কপি এবং স্ব-প্রত্যয়িত জেরক্স জমা দিতে হবে। আবেদনপত্রে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে।

ইন্টারভিউ কোথায় হবে?
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির কলকাতা ক্যাম্পাসে ইন্টারভিউ নেওয়া হবে।
ঠিকানা: ব্লক-GE, সেক্টর-III, সল্টলেক, কলকাতা-৭০০১০৬।

এই পদে নিযুক্ত ব্যক্তিকে সপ্তাহে ছয় দিন, প্রতিদিন আট ঘণ্টা কাজ করতে হবে।

আবেদনপত্র ও অফিশিয়াল বিজ্ঞপ্তি: https://nih.ayush.gov.in/assets/uploads/notice_pdf/content_matter_en_1795450584.pdf

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।