HS 3rd Semester Result 2026: রাত পোহাইলেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, মোবাইলে কীভাবে দেখবেন? রইল ওয়েবসাইটের তালিকা ও সম্পূর্ণ পদ্ধতি

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাত পোহালেই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট ২০২৬ (HS 3rd Semester Result 2026)। পরীক্ষার্থীরা এবার অনলাইনে বাড়িতে বসেই মোবাইল ফোন, কম্পিউটার কিংবা ল্যাপটপের মাধ্যমে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। তাহলে চলুন, দেখে নেওয়া যাক কীভাবে অনলাইনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ২৭ নভেম্বর উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট প্রকাশ করা হবে। ওই দিন পরীক্ষার্থীরা একাধিক ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের HS Result 2026 দেখতে পারবেন। কোন কোন ওয়েবসাইট থেকে সহজেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করা যাবে এবং কীভাবে ধাপে ধাপে রেজাল্ট দেখবেন, চলুন জেনে নেওয়া যাক সম্পূর্ণ পদ্ধতি।

উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রেজাল্ট চেক বিভিন্ন পদ্ধতি – HS 3rd Sem Result Check 2026 Link

প্রথম পদ্ধতি,

১) সর্বপ্রথম আপনাকে www.result.wb.gov.in এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল রেজাল্ট চেক ওয়েবসাইটে আসতে পারবেন।

২) এরপর পরবর্তী পেজে HS 3rd Semester Result Check বক্সে, উচ্চ মাধ্যমিক Admit Card দেখে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে রেজাল্ট দেখে নিন।

৩) এছাড়াও যাদের Annual System পরীক্ষা হয়েছে, তারাও ডানদিকে Annual বক্সে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে সার্চ করে রেজাল্ট দেখতে পারবেন।

উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার রেজাল্ট চেক ২০২৬ ডাইরেক্ট লিংক- Check Now 

দ্বিতীয় ধাপ,

১) সর্বপ্রথম আপনাকে www.results.shiksha এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা WBCHSE 2027 – III Semester Examination Results – এই লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে হোম পেজে উপরেই রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে রেজাল্ট চেক করতে পারবেন।

WBCHSE 2027 – III Semester Result Check Link:- Click Now 

তৃতীয় ধাপ,

১) সর্বপ্রথম আপনাকে iresults.in এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন।

২) এরপর হোম পেজে থাকা West Bengal HS Result – 27 November 2026 at 3:00 PM এই লেখার উপরে ক্লিক করুন।

৩) পরবর্তী পেজে উচ্চ মাধ্যমিকের রোল, নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে সাবমিট করে রেজাল্ট দেখে নিন।

West Bengal HS Result 3rd Sem Link:- Check Now 

বিঃদ্রঃ একই সময়ে বহু পরীক্ষার্থী ওয়েবসাইটে রেজাল্ট চেক করার চেষ্টা করলে অতিরিক্ত ট্রাফিকের কারণে পোর্টাল সাময়িকভাবে ডাউন হয়ে যেতে পারে। তাই কোনও একটি পোর্টালে রেজাল্ট দেখতে সমস্যা হলে বিকল্প পোর্টালগুলি থেকে রেজাল্ট চেক করার চেষ্টা করুন।

আগামীকাল, ২৭ নভেম্বর বিকেল ৩টের পর থেকে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট অনলাইনে দেখা যাবে। এছাড়াও, পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান থেকেও রেজাল্ট জানতে পারবেন।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।