অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পেতে মহিলাদের অনলাইনে আবেদন করতে হবে। কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কীভাবে আবেদন জানাতে হবে এবং কীভাবে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, সে বিষয়ে বিস্তারিত জানালেন নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কী?
রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু করা হয়েছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যোগ্য মহিলাদের প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে ব্যাংকে ঢুকবে?
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতায় উপভোক্তা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে সরাসরি ৩,০০০ টাকা করে পাঠাবে রাজ্য সরকার। আগামী ১ জুন থেকেই এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করবে।
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কারা আবেদন করতে পারবেন?
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠাবে পশ্চিমবঙ্গ সরকার। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এবং যারা পাচ্ছেন না উভয় যোগ্য মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
তবে মৃত ভোটার, অবৈধ বাংলাদেশি নাগরিক কিংবা যাদের নাম SIR তালিকা থেকে বাতিল হয়েছে, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যদিও যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, তাঁদের নথি যাচাই করে সবকিছু ঠিক থাকলে প্রকল্পের সুবিধা দেওয়া হতে পারে।
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কীভাবে পাঠানো হবে?
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। এই টাকা পাঠানো হবে DBT (Direct Benefit Transfer) পদ্ধতির মাধ্যমে।
এর জন্য উপভোক্তাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করতে হবে। নিকটবর্তী ব্যাংকে গিয়ে DBT চালু করা যাবে। এছাড়াও NPCI পোর্টালের মাধ্যমেও অনলাইনে DBT লিঙ্ক করার সুবিধা পাবেন উপভোক্তারা।
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে?
নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে মহিলাদের অনলাইনে আবেদন করতে হবে। এই উদ্দেশ্যে খুব শীঘ্রই একটি বিশেষ অনলাইন পোর্টাল চালু করা হবে।
মন্ত্রী আরও জানিয়েছেন, আবেদন প্রক্রিয়াকে অত্যন্ত সহজ রাখা হবে যাতে গ্রামের সাধারণ মহিলারাও সহজেই পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন।
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে কী কী নথি লাগবে?
- অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারী মহিলাদের কয়েকটি প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে—
পাসপোর্ট সাইজের রঙিন ছবি - সক্রিয় মোবাইল নম্বর
- ব্যাংক পাশবই
- আধার কার্ড
- ভোটার কার্ড
এছাড়াও আবেদন যাচাইয়ের প্রয়োজন অনুযায়ী আরও কিছু নথি চাওয়া হতে পারে।
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কবে থেকে আবেদন শুরু হবে?
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে। বর্তমানে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাঁদেরও নতুন করে অনলাইনে আবেদন জানাতে হতে পারে বলে জানা গিয়েছে।
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই চলতি মাসের মধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অনলাইন আবেদন পোর্টাল চালু করা হবে। এরপর সেই পোর্টাল থেকে মহিলারা অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন জানাতে পারবেন।

