রাজ্যে এবার’লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের নাম ও টাকার অঙ্ক বদলে চালু হতে চলেছে নতুন সামাজিক প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার‘। নতুন এই নিয়মে ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়ে প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে এই টাকা সরাসরি পাওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)। সরকারি নিয়ম অনুযায়ী, সামাজিক প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে পেতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে DBT লিঙ্ক থাকা বাধ্যতামূলক।
কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগে যদি এক বা একের অধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, তবে কোনটিতে আসবে এই ডায়রেক্ট বেনিফিট ট্রান্সফার বা DBT এর টাকা? তবে জানার বিষয় একাধিক অ্যাকাউন্ট থাকলেও আপনি শুধুমাত্র একটি অ্যাকাউন্টেই DBT এর বেনিফিট বা সরকারি অনুদান পেতে পারেন। কেননা ব্যাংক DBT লিংক শুধুমাত্র একটি ব্যাংক অ্যাকাউন্টেই করা যাবে। এখন আপনি যে ব্যাংকে সরকারি সহায়তা নিতে চান, সেই অ্যাকাউন্টে DBT লিংক থাকতে হবে বা না থাকলে লিংক করে রাখতে হবে।
আপনার কোন অ্যাকাউন্টে DBT লিঙ্ক করা আছে তা জানা না থাকলে, অথবা নতুন করে লিঙ্ক বা পরিবর্তন করতে চাইলে আপনি ঘরে বসেই মোবাইলের মাধ্যমে তা সহজে করে নিতে পারেন। নিচে এর সম্পূর্ণ অনলাইন পদ্ধতি বিস্তারিত আলোচনা করা হলো:
আপনার ব্যাংক অ্যাকাউন্টে DBT লিংক আগে থেকে আছে নাকি নেই? দেখুন
১. সর্বপ্রথম আপনাকে NPCI-এর অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে। এছাড়াও নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২. হোম পেজটি খোলার পর বাঁদিকে থাকা ‘Menu’ অপশনে ক্লিক করুন এবং সেখান থেকে ‘Customer’ অপশনে গিয়ে ‘Bharat Aadhaar Seeding Enabler (BASE)’ বিকল্পটি নির্বাচন করুন।
৩. এরপর একটি নতুন পেজ আপনার সামনে আসবে। সেখানে পুনরায় বাঁদিকের ‘Menu’ থেকে ‘Aadhaar Mapped Status’ অপশনে ক্লিক করতে হবে।
৪. পরবর্তী পেজে আপনার আধার কার্ডের নম্বর এবং স্ক্রিনে থাকা ক্যাপচা কোডটি সঠিকভাবে বসিয়ে ‘Check Status’-এ ক্লিক করুন।
৫. আপনার আধারের সাথে যুক্ত থাকা রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) আসবে, সেটি নির্দিষ্ট বক্সে বসিয়ে ‘Confirm’ করুন।
৬. স্ক্রিনে আপনার স্ট্যাটাস চলে আসবে। যদি আগে থেকে কোনো ব্যাঙ্কে DBT লিঙ্ক করা থাকে, তবে সেই ব্যাঙ্কের নাম দেখতে পাবেন। আর যদি লিঙ্ক না থাকে, তবে কোনো তথ্য দেখাবে না।
নতুন করে DBT লিঙ্ক করা বা এক ব্যাঙ্ক থেকে অন্য ব্যাঙ্কে পরিবর্তন করার পদ্ধতি
১. আপনার যদি কোনো অ্যাকাউন্টে লিঙ্ক না থাকে কিংবা আপনি অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান, তবে এনপিসিআই (NPCI) হোম পেজের মেনু থেকে ‘Aadhaar Seeding/Deseeding’ অপশনে ক্লিক করুন।
২. এবার অনলাইন আবেদন ফর্মটি পূরণ করার জন্য প্রথমে আপনার ১২ সংখ্যার আধার নম্বরটি লিখুন।
৩. এরপর ‘Request For Aadhaar’ অপশন থেকে ‘Seeding’ সিলেক্ট করুন এবং নিচে দেওয়া তালিকা থেকে আপনি যে ব্যাঙ্কে টাকা পেতে চান, সেই ব্যাঙ্কের নাম নির্বাচন করুন।
৪. এরপর ‘Seeding Type’ থেকে আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক অপশনটি বেছে নিন
Fresh Seeding: এই অপশনটি একদম নতুন করে DBT লিঙ্ক করার জন্য।
Movement – From One Bank to Other Bank: আগে এক ব্যাঙ্কে লিঙ্ক ছিল, এখন অন্য কোনো নতুন ব্যাঙ্কে পরিবর্তন করতে চাইলে।
৫. অপশন বেছে নেওয়ার পর নিচে আপনার নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি লিখুন, শর্তাবলীতে টিক চিহ্ন দিন এবং ক্যাপচা কোড বসিয়ে ‘Submit’ বাটনে ক্লিক করুন।
৬. পরবর্তী পেজে নিয়ম ও শর্তাবলী (T&C) ভালো করে পড়ে নিয়ে নিচে থাকা ‘Agree and Continue’-এ ক্লিক করুন এবং আধার লিঙ্কড মোবাইলে আসা ওটিপি (OTP) দিয়ে কনফার্ম করুন।
৭. সফলভাবে প্রক্রিয়াটি সম্পন্ন হলে স্ক্রিনে ‘Aadhaar Seeding/Deseeding Status – SUCCESS’ লেখাটি ভেসে উঠবে।
আবেদন সফল হওয়ার কিছুদিন পর আপনি পুনরায় প্রথম ধাপ অনুসরণ করে আপনার স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন যে নতুন ব্যাঙ্কের সাথে আপনার DBT লিঙ্কটি সক্রিয় হয়েছে কিনা। ১ জুন থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসা শুরু হবে।
Bank Account DBT Link Check & Online DBT Link / Change Website Link: Click Now

