Annapurna Bhandar Online Apply: অন্নপূর্ণা যোজনার অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি! ১ জুন থেকে মহিলারা পাবেন ৩০০০ টাকা, দেখুন আবেদনের সম্পূর্ণ নিয়ম ও লিঙ্ক

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

অবশেষে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ, রাজ্যের মহিলাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর।  পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তর থেকে নতুন ‘অন্নপূর্ণা যোজনা’ (Annapurna Yojana) বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অফিশিয়াল নোটিফিকেশন (No. 2411-WCD/O/AB-4/2026) জারি করা হলো।  সোমবার নবান্নে নবগঠিত সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক শেষে এই ঐতিহাসিক প্রকল্পের গাইডলাইন প্রকাশ করলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।  পূর্বতন সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পটির নাম ও ভাতার পরিমাণ বদলে এবার তা ‘অন্নপূর্ণা যোজনা’ হিসেবে চালু হতে চলেছে।  আগামী ১ জুন, ২০২৬ থেকেই নতুন এই প্রকল্পে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বিজ্ঞপ্তিতে কি কি নিয়মের কথা বলা হয়েছে, কাদের নতুন করে আবেদন করতে হবে, বয়স কত লাগবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে ফর্ম ফিলাপ করতে হবে, তা আজকের প্রতিবেদনে বিস্তারিত দেওয়া হলো।

এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারী মহিলাদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে:

১) আবেদনকারী মহিলা কোনো স্থায়ী সরকারি চাকরি, কেন্দ্রীয় বা রাজ্য সরকার, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, লোকাল বডি কিংবা সরকার পোষিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন বা পেনশন প্রাপক হতে পারবেন না।

২) আবেদনকারী মহিলা যেন কোনোভাবেই আয়কর (Income Tax) দাতা না হন।

কাদের নতুন করে আবেদন করতে হবে? আর কাদের নয়?

বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, যে সমস্ত মহিলারা আগে থেকেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার জন্য তাঁদের নতুন করে কোনো ফর্ম ফিলাপ বা আবেদন করার প্রয়োজন নেই।  তাঁদের নাম সরাসরি এবং স্বয়ংক্রিয়ভাবে নতুন প্রকল্পে স্থানান্তরিত (মাইগ্রেট) করে দেওয়া হবে।  ১ জুন থেকে তাঁরা সরাসরি নতুন নিয়মে ৩,০০০ টাকা পাবেন।

তবে, যাঁরা এতদিন কোনো কারণে লক্ষ্মীর ভাণ্ডার পাননি, নাম বাদ গিয়েছিল বা নতুন করে নাম তুলতে চান, তাঁদের নতুন করে আবেদন করতে হবে।  এর পাশাপাশি, যাঁরা সিএএ (CAA) এর জন্য আবেদন করেছেন এবং সুবিধা পাওয়ার জন্য বর্তমানে ট্রাইব্যুনালে রয়েছেন, তাঁরাও এই প্রকল্পের সুবিধা পাবেন এবং তাঁদের নতুন করে আবেদন করতে হবে।  তবে মনে রাখবেন, ২০২৬ সালের SIR এর ভোটার লিস্ট এবং সরকারি ভেরিফিকেশনের সময় যাঁদের মৃত, স্থানান্তরিত বা ডিলিট হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাঁদের নাম এই সুবিধা থেকে বাদ দেওয়া হবে।

বয়স কত লাগবে এবং আবেদনের যোগ্যতা কী?

অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারী মহিলার বয়স অবশ্যই ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।  এছাড়া মহিলাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আবেদনকারী মহিলার নাম রাজ্যের অফিশিয়াল ভোটার তালিকায় থাকা বাধ্যতামূলক।

অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে SC/ST/OBC/GEN কত টাকা পাবেন? 

বিজ্ঞপ্তি অনুযায়ী, লক্ষ্মী ভান্ডারের মতো জাতিগত কোনো বৈষম্য করবে না অন্নপূর্ণা যোজনা।  এই প্রকল্পের মাধ্যমে সাধারণ (General), ওবিসি (OBC) এবং তফশিলি জাতি ও উপজাতি (SC/ST) সমস্ত বিভাগের মহিলারাই সমানভাবে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন।

কোন ওয়েবসাইটের মাধ্যমে এবং কীভাবে আবেদন করবেন?

মন্ত্রী ও সরকারি বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে এবার আর কোনো অফলাইন ফর্ম বা দুয়ারে সরকারের মতো ক্যাম্পে যাওয়ার প্রয়োজন নেই।  আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনেই।  এর জন্য রাজ্য সরকারের তথ্য ও প্রযুক্তি দফতর আগামী ১ জুন, ২০২৬ থেকে নির্দিষ্ট অফিশিয়াল ওয়েব পোর্টাল “Annapurna Yojana Portal” চালু করতে চলেছে।  এই পোর্টালটির মাধ্যমে মহিলারা ঘরে বসে বা নিকটবর্তী সাইবার ক্যাফে থেকে অনলাইনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার জন্য নিজেদের নাম রেজিস্ট্রেশন করতে পারবেন।

আবেদন করার পর কীভাবে নাম অনুমোদন হবে?

অনলাইনে আবেদন জমা পড়ার পর সরকারি আধিকারিকদের দ্বারা তা সরজমিনে যাচাই করা হবে।  গ্রামীণ এলাকায় বিডিও (BDO) এবং শহর এলাকায় এসডিও (SDO) বা কলকাতা পুরসভা (KMC) এলাকায় অফিসাররা আবেদনপত্র তদন্ত করবেন।  তদন্তের রিপোর্ট পোর্টালে আপলোড হওয়ার পর জেলাগুলিতে জেলাশাসক (DM) এবং কলকাতা পুরসভা এলাকায় কেএমসি কমিশনার চূড়ান্ত অনুমোদনকারী কর্তৃপক্ষ (Sanctioning Authority) হিসেবে নাম স্যাঙ্কশন করবেন।

কবে থেকে এবং কীভাবে অ্যাকাউন্টে টাকা আসবে?

আগামী ১ জুন, ২০২৬ থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে।  সম্পূর্ণ অর্থই ডিবিটি (Direct Benefit Transfer) বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে সরাসরি উপভোক্তার নিজস্ব আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

Annapurna Bhandar Prakalpa Website Link:- Check Now

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।