ভোটের আগে কতক্ষণ চালানো যাবে না বাইক?২৭ থেকে ২৯ এপ্রিল নয়া নিয়ম রাজ্যে

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

সামনেই ভোট। আর ভোটের ঠিক আগেই মোটরসাইকেল নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট।  আপনি কি আগামী কয়েকদিন বাইক নিয়ে বেরোনোর পরিকল্পনা করছেন? তাহলে এই নতুন নিয়মটি জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

নির্বাচন কমিশনের একটি আপিলের ভিত্তিতে সোমবার কলকাতা হাইকোর্ট তাদের আগের নির্দেশে বড় বদল এনেছে। নতুন নির্দেশ অনুযায়ী, আগামী ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত রাজ্যে দলবদ্ধভাবে বাইক চালানো বা বাইক মিছিল করার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  মূলত ২৯ তারিখের নির্বাচনকে মাথায় রেখেই এই কড়াকড়ি।

ভোটের আগে অশান্তি রুখতে এবং ‘বাইক বাহিনী’র দাপট বন্ধ করতে কমিশন আদালতের দ্বারস্থ হয়েছিল।  আদালত জানিয়েছে, ২৭ এপ্রিল থেকে শুরু করে ২৯ তারিখ ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী মোটরসাইকেল নিয়ে র‍্যালি বা জমায়েত করতে পারবে না।  তবে সাধারণ যাত্রীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। জরুরি কাজে একা বাইক চালানো বা প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে অফিস যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই।  স্কুল পড়ুয়া বা রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়ার মতো জরুরি পরিষেবার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে।  শুধুমাত্র দল বেঁধে ঘোরাঘুরি বা রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যে বাইক ব্যবহার করলেই পুলিশি পদক্ষেপ নেওয়া হবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।