জনগণনায় নতুন করে দিতে হবে ৪০ প্রশ্নের উত্তর! আপনি হিন্দু না মুসলিম, SC না ST, কী আপনার জাত? আধার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট—কী কী তথ্য নেবে কেন্দ্র?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
4 Min Read
প্রতীকী চিত্র
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

২০০১ সালের পর দেশে শেষবার জনগণনা হয়েছিল ২০১১ সালে।  ২০২১ সালে ফের জনগণনা হওয়ার কথা থাকলেও কোভিড-১৯ মহামারির কারণে তা পিছিয়ে যায়।  অবশেষে ২০২৭ সালে ফের জনগণনার প্রক্রিয়া শুরু হয়েছে দেশে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এবারের জনগণনায় জাতভিত্তিক হিসাবও রাখা হবে।  এবারের জনগণনায় তফসিলি জাতি (SC) ও তফসিলি উপজাতি (ST)-র তথ্যই সংগ্রহ করবে।  তবে Census 2027 এ সমস্ত ব্যক্তির জাতিগত পরিচয়ের তথ্য সংগ্রহ করা হবে। ৩০ এপ্রিল ২০২৫ এ কেন্দ্রের Cabinet Committee on Political Affairs এই সিদ্ধান্ত নেয়।

এবারের জনগণনায় দেশের মানুষের সামাজিক পরিচয়, ধর্ম, জাতি, শিক্ষা, পেশা, অভিবাসন থেকে শুরু করে আধার, ভোটার আইডি, পাসপোর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কোভিড-১৯ টিকার মতো দিতে হবে।  ১৪ অগস্ট কেন্দ্রের প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে Population Enumeration বা মূল জনসংখ্যা গণনার জন্য ৪০টি প্রশ্ন নির্ধারণ করেছে।

জনগণনায় যে ৪০টি তথ্য জানতে চাইবে

১. আপনার নাম কী?
২. পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্ক কী?
৩. আপনার লিঙ্গ কী?
৪. জন্মতারিখ ও বয়স কত?
৫. বর্তমানে বৈবাহিক অবস্থা কী?
৬. বিয়ের সময় আপনার বয়স কত ছিল?
৭. স্বামী বা স্ত্রীর নাম কী?
৮. আপনার জাতীয়তা কী?
৯. কোন ধর্মের অনুসারী?
১০. SC বা ST এর অন্তর্ভুক্ত কি না এবং জাতিগত পরিচয় কী?
১১. বাবার তথ্য কী?
১২. মায়ের তথ্য কী?
১৩. কোনও ধরনের প্রতিবন্ধকতা রয়েছে কি?
১৪. মাতৃভাষা কী এবং আর কোন কোন ভাষা জানেন?
১৫. সাক্ষর ও ডিজিটালি সাক্ষর কি না?
১৬. বর্তমানে কোনও শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন কি?
১৭. সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কী এবং কোন বিষয় বা শাখায় পড়েছেন?
১৮. গত এক বছরে কোনও সময় কাজ করেছেন কি?


১৯. আপনার অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্রেণি কী?
২০. কোন পেশায় যুক্ত?
২১. কোন শিল্প, ব্যবসা বা পরিষেবার সঙ্গে যুক্ত?
২২. কর্মী হিসেবে আপনার শ্রেণি কী?
২৩. কাজ না করলে বা অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে থাকলে বর্তমানে কী করছেন?
২৪. কাজ খুঁজছেন বা কাজ করার জন্য প্রস্তুত কি না?
২৫. কর্মস্থলে কীভাবে যাতায়াত করেন?
২৬. আপনার জন্মস্থান কোথায়?
২৭. শেষবার কোথায় বসবাস করতেন?
২৮. কেন বর্তমান জায়গায় চলে এসেছেন?
২৯. শেষবার স্থান পরিবর্তনের পর বর্তমান গ্রাম বা শহরে কতদিন ধরে বসবাস করছেন?
৩০. আপনার স্থায়ী বাসস্থানের ঠিকানা কোথায়?
৩১. বর্তমানে কতজন সন্তান জীবিত আছে? প্রযোজ্য মহিলাদের ক্ষেত্রে এই তথ্য নেবে।
৩২. জীবনে মোট কতজন সন্তানের জন্ম দিয়েছেন?প্রযোজ্য মহিলাদের ক্ষেত্রে এই তথ্য জানতে চাইবে।
৩৩. গত এক বছরে কতজন জীবিত সন্তানের জন্ম দিয়েছেন?—প্রযোজ্য মহিলাদের ক্ষেত্রে এই তথ্য নেবে।
৩৪. কোথায় কোভিড-১৯ টিকা নিয়েছেন?
৩৫. আপনার মোট কটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে?
৩৬. মোবাইল নম্বর ? যদি থাকে।


৩৭. আধার নম্বর ? যদি থাকে।
৩৮. ভোটার আইডি নম্বর ? যদি থাকে।
৩৯. ভারতীয় পাসপোর্ট থাকলে তার নম্বর?
৪০. আপনার ড্রাইভিং লাইসেন্স রয়েছে কি?

রাজ্যে বর্তমানে প্রথম পর্যায়ের Self-Enumeration পর্ব চলছে।  ১ অগস্ট থেকে শুরু হওয়া এই অনলাইন স্ব-গণনা আজ ১৫ই অগস্ট পর্যন্ত চলবে।  এরপর ১৬ অগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত গণনাকারীরা বাড়ি-বাড়ি গিয়ে Houselisting and Housing Census এর তথ্য সংগ্রহ করবে বলে জানা গেছে।

মূল Population Enumeration অধিকাংশ এলাকায় ২০২৭ সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা।  তবে লাদাখ, জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের তুষারাবৃত এলাকায় আলাদা সময়সূচিতে এই কাজ হবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।