Indian Air Force LDC Recruitment 2026: উচ্চমাধ্যমিক পাসে বায়ুসেনায় LDC পদে চাকরির সুযোগ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

উচ্চমাধ্যমিক পাস চাকরিপ্রার্থীদের জন্য ভারতীয় বায়ুসেনায় (Indian Air Force) গ্রুপ ‘সি’ সিভিলিয়ান ক্যাডারের অধীনে লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে।  আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এই নিয়োগে LDC পদের জন্য ১টি শূন্যপদ রয়েছে। আবেদনকারীদের অবশ্যই স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।  পাশাপাশি কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপিং করে লেখার অভিজ্ঞতা থাকা লাগবে।

এর পাশাপাশি আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।  তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে।

এছাড়াও মাসে ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেবে।

নিয়োগ পদ্ধতি:
নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে লিখিত পরীক্ষা হবে।  এরপর টাইপিং টেস্ট, তথ্য যাচাই বাছাই এবং অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্তভাবে প্রার্থী সিলেক্ট করবে।

আবেদন শুধুমাত্র অফলাইনে করা যাবে।  বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি সংযুক্ত করে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।  বিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে। বিশদ জানতে প্রার্থীদের অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে হবে।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।