সাধারণ মানুষের সুবিধার্থে এবং সরকারি প্রকল্পের সুবিধা যাতে আরও বেশি সংখ্যক মানুষ পেতে পারেন, সেই লক্ষ্যে রাজ্যজুড়ে আয়োজিত ‘জনকল্যাণ শিবির‘ এর সময়সীমা বাড়িয়ে দিলো।
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মোট ৫৫টি জনমুখী প্রকল্পের পরিষেবা দেওয়ার জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছিল। ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত এই শিবিরের মেয়াদ ধার্য করা হয়েছিল। আজই তাঁর শেষ দিন। কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিটি শিবিরেই মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে। সাধারণ মানুষের বিপুল চাহিদার কথা মাথায় রেখে প্রশাসন এই শিবিরের সময়সীমা আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
এই জনকল্যাণ শিবির আগামী ১৮ জুন, ২০২৬ তারিখ পর্যন্ত চলবে। অর্থাৎ, যারা এখনও বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেননি, তারা আরও একদিন সময় পাচ্ছেন।
রাজ্যের প্রায় ১১০০টি স্থানে এই শিবিরগুলি আয়োজিত হচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত প্রকল্প-সহ মোট ৫৫টি কেন্দ্রীয় ও রাজ্য সরকারি প্রকল্পের পরিষেবা এই শিবির থেকে সরাসরি পাওয়া যাচ্ছে।
আপনার এলাকায় কবে ও কোথায় বসবে জন কল্যাণ শিবির (Jan Kalyan Shivir)? জেনে নিন সহজে
১) প্রথমে জন কল্যাণ শিবির (Jan Kalyan Shivir)-এর অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন। নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে যেতে পারবেন।
২) ওয়েবসাইটের হোমপেজে থাকা “Locate Your Shivir” অপশনে ক্লিক করুন।
৩) এরপর আপনার জেলা (District) এবং ব্লক/পৌরসভা (Block/Municipality) নির্বাচন করুন।
৪) প্রয়োজনীয় তথ্য নির্বাচন করার পর আপনার এলাকার জন কল্যাণ শিবিরের তারিখ, সময় ও স্থান স্ক্রিনে প্রদর্শিত হবে।
৫) নির্ধারিত দিনে শিবিরে উপস্থিত হয়ে বিভিন্ন কেন্দ্র ও রাজ্য সরকারি প্রকল্পে আবেদন, নথি যাচাই, অভিযোগ নিষ্পত্তি এবং অন্যান্য পরিষেবার সুবিধা নিতে পারবেন।
👉 আপনার এলাকায় জন কল্যাণ শিবির কবে ও কোথায় বসবে জানতে এখানে ক্লিক করুন – Click Here

