ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি (NEET UG) ২০২৬-এর অ্যাডমিট কার্ড ঘিরে তৈরি হল নতুন আপডেট। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জানিয়েছে, আজ অর্থাৎ রবিবার নয়, পরীক্ষার্থীরা তাঁদের অ্যাডমিট কার্ড হাতে পাবেন আগামী ২৭ এপ্রিল, সোমবার সকাল ১০টা থেকে।
এনটিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, কারিগরি কারণে বা চূড়ান্ত যাচাইকরণের স্বার্থে এই সময় পরিবর্তন করা হয়েছে। পরীক্ষার্থীরা সোমবার নির্দিষ্ট সময়ের পর থেকে এনটিএ-র অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in/NEET-এ গিয়ে নিজেদের কার্ডটি ডাউনলোড করতে পারবেন।
কীভাবে ডাউনলোড করবেন?
আগামীকাল সকাল ১০টার পর পরীক্ষার্থীরা এনটিএ-র ওয়েবসাইট exams.nta.ac.in/NEET এ গিয়ে তাঁদের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ-ইন করলেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে।

