PM Awas Yojana Self Survey 2026: সরকারি বাড়ি পেতে ঘরে বসেই মোবাইল দিয়ে করুন আবাস যোজনার সেল্ফ সার্ভে (Self Survey), জানুন সম্পূর্ণ পদ্ধতি

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি পেতে চান? তাহলে আর চিন্তার কারণ নেই! এখন ঘরে বসেই হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে Awas Yojana Self Survey সম্পন্ন করতে পারবেন।  যোগ্য পরিবারগুলি নির্ধারিত সময়ের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করে এই সেল্ফ সার্ভে করতে পারবে।  এরপর জমা দেওয়া তথ্য যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ইতিমধ্যেই রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, আগামী ১৫ আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে চলবে।  তিনি আরও জানান, যেসব বাড়ির দেওয়াল পাকা হলেও মাথার ওপর পাকা ছাদ নেই, সেসব বাড়িকেও কাঁচা বাড়ি হিসেবে বিবেচনা করে সার্ভে করতে হবে।

এখন আর প্রধানমন্ত্রী আবাস যোজনার সেল্ফ সার্ভে করতে গ্রাম পঞ্চায়েত দপ্তরে ছুটতে হবে না।  ঘরে বসেই স্মার্টফোন ব্যবহার করে কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে Awas Yojana Self Survey সম্পন্ন করতে পারবেন।  এর জন্য দুটি মোবাইল অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে— Awaas Plus 2024 এবং Aadhaar FaceRD।  দুটি অ্যাপই গুগল প্লে স্টোরে বিনামূল্যে উপলব্ধ। এছাড়াও পাঠকদের সুবিধার জন্য নিচে সরাসরি ডাউনলোড লিংক দেওয়া হয়েছে।

কিভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার Self Survey করবেন? (Step-by-Step Guide)

প্রধানমন্ত্রী আবাস যোজনার Self Survey করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন—

ধাপ ১:
সর্বপ্রথম গুগল প্লে স্টোর থেকে Awaas Plus 2024 মোবাইল অ্যাপটি ডাউনলোড করুন।  চাইলে নিচে দেওয়া সরাসরি ডাউনলোড লিংকে ক্লিক করেও অ্যাপটি ইনস্টল করতে পারবেন।

ধাপ ২:
অ্যাপটি ওপেন করে নিজের পছন্দের ভাষা নির্বাচন করুন।  এরপর আবেদনকারী (উপভোক্তা)-র আধার নম্বর লিখে Face Authentication সম্পন্ন করুন।  এর জন্য আগে থেকেই Aadhaar FaceRD অ্যাপটি মোবাইলে ইনস্টল করে রাখতে হবে।

ধাপ ৩:
Face Authentication সফল হলে একটি ৪-সংখ্যার PIN সেট করুন।  এরপর পরিবারের প্রধানের তথ্য এবং পরিবারের অন্যান্য সদস্যদের প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করুন।

ধাপ ৪:
এরপর যাঁকে Beneficiary (উপভোক্তা) হিসেবে নির্বাচন করেছেন, তাঁর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য লিখুন।  পরবর্তী ধাপে বর্তমান কাঁচা বাড়ির ছবি আপলোড করে Submit বাটনে ক্লিক করুন।  তাহলেই আপনার PM Awas Yojana Self Survey সম্পন্ন হবে।

ধাপ ৫:
Self Survey সফলভাবে জমা হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর আবেদনটি যাচাই করবে।  প্রয়োজনে সরকারি আধিকারিক আপনার সঙ্গে যোগাযোগ করবেন এবং পরবর্তী যাচাই ও প্রক্রিয়া সম্পন্ন করবেন।

AwaasPlus Self Survey App Download Link:- Download Now 

Aadhaar Face Rd App Download Link:- Download Now

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।