★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

পুজোর মুখে কর্মবন্ধুদের বড় সুখবর, এক ধাক্কায় ৫ হাজার থেকে ৮ হাজার টাকা হল বেতন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পুজোর মুখে কর্মবন্ধুদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। মন্ত্রিসভার বৈঠকের পর জানানো হয়েছে, কর্মবন্ধুদের মাসিক বেতন ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮ হাজার টাকা করা হয়েছে। অক্টোবর মাস থেকেই বর্ধিত বেতন কার্যকর করার কথা জানানো হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সরকারের এই সিদ্ধান্তে কর্মবন্ধুদের মাসিক আয় ৩ হাজার টাকা বাড়ল। এতদিন তাঁরা মাসে ৫ হাজার টাকা করে পেতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে প্রতি মাসে ৮ হাজার টাকা করে বেতন পাবেন তাঁরা। পুজোর মাস থেকেই বেতন বৃদ্ধির সুবিধা কার্যকর হবে বলে জানানো হয়েছে।

শুধু কর্মবন্ধুদের বেতন বৃদ্ধিই নয়, এদিন মন্ত্রিসভার বৈঠকের পর একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে। হস্টেলে থেকে পড়াশোনা করা তফসিলি জাতি ও তফসিলি উপজাতির ছাত্রছাত্রীদের খাবারের বরাদ্দ বাড়ানো হয়েছে। আগে মাসে ১,৮০০ টাকা বরাদ্দ থাকলেও তা বাড়িয়ে ৩,৩০০ টাকা করা হয়েছে। এই বর্ধিত বরাদ্দের সুবিধা নভেম্বর মাস থেকে পাওয়ার কথা।

এছাড়াও অবিবাহিত ছাত্রীদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা দিতে ‘ভগিনী নিবেদিতা’ প্রকল্প চালুর অনুমোদন দেওয়া হয়েছে। স্নাতক স্তরে ভর্তি হওয়া যোগ্য অবিবাহিত ছাত্রীরা তিন বছরে মোট ৫০ হাজার টাকা পাবেন। প্রথম বছরে ১৭ হাজার, দ্বিতীয় বছরে ১৭ হাজার এবং তৃতীয় বছরে ১৬ হাজার টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। প্রথম বছরের টাকা জানুয়ারি মাসে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এদিন সরকারি চাকরির ক্ষেত্রেও বড় ঘোষণা করা হয়েছে। বিভিন্ন দফতর মিলিয়ে মোট ১৪ হাজার ৪৫৪টি নতুন পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এবং সংশ্লিষ্ট দফতরের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানানো হয়েছে। আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

পাশাপাশি, পুলিশে নিয়োগের প্রথম দফার নিয়োগপত্র ১১ অক্টোবর দেওয়ার কথাও জানানো হয়েছে। প্রয়োজনীয় যাচাই ও অন্যান্য প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া প্রার্থীদের মধ্য থেকেই প্রথম দফায় নিয়োগপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।