শুভেন্দুর মন্ত্রিসভায় ৩৫ নতুন মুখ, পূর্ণমন্ত্রী থেকে প্রতিমন্ত্রী— কারা পেলেন দায়িত্ব?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যে নতুন সরকার গঠনের পর অবশেষে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের পথে বড় পদক্ষেপ নেওয়া হল।  গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে প্রথম দফায় আরও পাঁচ জন মন্ত্রী শপথ নেন।  এরপর প্রশাসনিক কাজকর্ম চালু থাকলেও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের অপেক্ষা ছিল। আজ সোমবার লোকভবনে আয়োজিত অনুষ্ঠানে আরও ৩৫ জন মন্ত্রী পদ ও গোপনীয়তার শপথ নেন।  রাজ্যপাল আর এন রবি তাঁদের শপথবাক্য পাঠ করান।  এর ফলে মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সাংবিধানিক বিধান অনুযায়ী, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখ্যমন্ত্রী-সহ সর্বাধিক ৪৪ জন মন্ত্রী থাকতে পারেন। সেই হিসেবে এখনও তিনটি পদ খালি থাকছে।  রাজনৈতিক মহলের মতে, প্রশাসনিক কাজের গতি বৃদ্ধি এবং বিভিন্ন দফতরে দায়িত্ব বণ্টনকে আরও কার্যকর করতেই এই বৃহৎ মন্ত্রিসভা সম্প্রসারণ করা হয়েছে।  মন্ত্রিসভার সম্প্রসারণের আগে বিভিন্ন নাম নিয়ে জোর জল্পনা চলছিল রাজনৈতিক মহলে।  শেষ পর্যন্ত সেই জল্পনার অনেকটাই বাস্তব রূপ পেল

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন ১৩ জন বিধায়ক

উত্তরবঙ্গ থেকে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন শঙ্কর ঘোষ (শিলিগুড়ি), মনোজ ওরাওঁ (কুমারগ্রাম) এবং দীপক বর্মণ (ফালাকাটা)।  এছাড়া মুর্শিদাবাদের গৌরীশঙ্কর ঘোষ, সিউড়ির জগন্নাথ চট্টোপাধ্যায়, ময়ূরেশ্বরের দুধকুমার মণ্ডল, খড়দহের কল্যাণ চক্রবর্তী, বিধাননগরের শারদ্বত মুখোপাধ্যায়, মানিকতলার তাপস রায়, রাসবিহারীর স্বপন দাশগুপ্ত, নোয়াপাড়ার অর্জুন সিংহ, কাঁথি দক্ষিণের অরূপ কুমার দাস এবং কুলটির অজয় পোদ্দারও পূর্ণমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ৩ জন বিধায়ক

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন তুফানগঞ্জের মালতি রাভা রায়, গোপীবল্লভপুরের রাজেশ মাহাত এবং বেহালা পশ্চিমের ইন্দ্রনীল খাঁ।

প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন ১৯ জন

প্রতিমন্ত্রীদের তালিকাতেও উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব লক্ষণীয়। রায়গঞ্জের কৌশিক চৌধুরী, মাটিগাড়া-নকশালবাড়ির আনন্দময় বর্মণ, কালচিনির বিশাল লামা এবং করণদিঘির বিরাজ বিশ্বাস শপথ নেন।  পাশাপাশি হবিবপুরের জুয়েল মুর্মু, নয়াগ্রামের অমিয় কিস্কু, আউশগ্রামের কলিতা মাজি, পারার নাদিয়ারচাঁদ বাউড়ি, কান্দির গার্গী দাস ঘোষ, বলাগড়ের সুমনা সরকার, বর্ধমান দক্ষিণের মৌমিতা বিশ্বাস মিশ্র, শ্রীরামপুরের ভাস্কর ভট্টাচার্য, শ্যামপুকুরের পূর্ণিমা চক্রবর্তী, হাওড়া উত্তরের উমেশ রাই, তমলুকের হরে কৃষ্ণ বেরা, ভগবানপুরের শান্তনু প্রামাণিক, ময়নার অশোক দিন্ডা, সোনামুখীর দিবাকর ঘরামি এবং কাকদ্বীপের দীপঙ্কর জানা প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, মন্ত্রী অগ্নিমিত্রা পাল সহ অনেকেই।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।