স্বাস্থ্য সাথী কার্ড ফর্ম ফিলাপ 2025- Swasthya Sathi Card Form Fill Up 2025

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

স্বাস্থ্য সাথী কার্ড থাকলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে ৫ লক্ষ টাকার সুবিধা পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প স্বাস্থ্য সাথী প্রকল্প। স্বাস্থ্য সাথী কার্ড আপনি দুইভাবে আবেদন করতে পাররেন। এক অনলাইনে আর দুই অফলাইনে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আপনার পরিবারের যদি কোনো সদস্য এখনো স্বাস্থ্য সাথী কার্ড না পেয়ে থাকে, তাহলে আপনাকে Form B ফিলাপ করতে হবে। আর আপনার পরিবারে যদি স্বাস্থ্য সাথী কার্ড থাকে কিন্তু আপনার নাম কার্ডে যুক্ত নেই বা কিছু সদস্য বাদ পরে যায়। তাহলে আপনাকে Form A ফিলাপ করতে হবে। এছাড়াও আপনার স্বাস্থ্য সাথী কার্ডে যদি আপনার নাম ভুল থাকে, তাহলে Form C ফিলাপ করে জমা করতে হবে। শুধু তাই নয়, স্বাস্থ্য সাথী কার্ড থেকে নাম বাতিল করতে চাইলে আপনাকে Form D ফিলাপ করে জমা করতে হবে।

আজকের প্রতিবেদনে দেখে নিন স্বাস্থ্য সাথী কার্ড কিভাবে আবেদন করবেন। এছাড়াও পরিবারের কিছু সদস্য নাম বাদ গেলে কিভাবে যুক্ত করবেন ও নাম ভুল থাকলে কিভাবে সংশোধন করবেন। যদি আপনি চান স্বাস্থ্য সাথী কার্ড থেকে নাম মুছে ফেলতে, তাহলেও আপনি সেই কাজটি করতে পারবেন। আজকের প্রতিবেদনে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে।

স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করতে গেলে যে সমস্ত নথি লাগবেঃ- 

  • প্রথমত, আধার কার্ড 
  • দ্বিতীয়ত, রেশন কার্ড 
  • তৃতীয়ত, বাচ্চাদের জন্ম সার্টিফিকেট যদি আধার কার্ড / রেশন কার্ড না থাকে।

স্বাস্থ্য সাথী ফর্ম ফিলাপ / Swasthya Sathi Form B Fill Up:-

১) প্রথমে আপনাকে স্বাস্থ্য সাথী B ফর্মটি সংগ্রহ করতে হবে।

২) এরপর সঠিকভাবে ফর্মটি পূরণ করুন।

৩) ফর্মে নাম,ঠিকানা, বয়স, লিঙ্গ, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার ও রেশন কার্ড নাম্বার উল্লেখ করতে হবে।

৪) এরপর আবেদন ফর্ম ও ডকুমেন্টস সহকারে নিকটবর্তী বিডিও অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করুন।

Swasthya Sathi Form B 2025 Download :- Click

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।