স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) এর তরফ থেকে দেশজুড়ে সার্কেল বেসড অফিসার ( SBI Bank CBO Job 2026) পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। অন্যান্য রাজ্যর মতো পশ্চিমবঙ্গের জন্যও রয়েছে প্রচুর শূন্যপদ। স্টেট ব্যাংকের তরফ থেকে মোট ২২৭৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
স্টেট ব্যাংকের তরফ থেকে প্রকাশিত নোটিফিকেশন নম্বর CRPD/CBO/2025-26/18। আজকের প্রতিবেদনে দেখে নিন – SBI CBO পদে কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা মাসিক বেতন, আবেদন কতদিন পর্যন্ত চলবে বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ ভালো ভাবে দেখুন।
পদের নামঃ– স্টেট ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে সার্কেল বেসড অফিসার (SBI CBO) পদে।
শূন্যপদঃ– স্টেট ব্যাংকের তরফ থেকে মোট ২২৭৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যার মধ্যে কলকাতা সার্কেল এ ২৩১টি শূন্যপদে সার্কেল বেসড অফিসার নিয়োগ করা হচ্ছে।
বয়সঃ– সার্কেল বেসড অফিসার পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে সর্বনিম্ন ২১ বছর বয়স থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সের মধ্যে। এছাড়াও সংরক্ষিত প্রার্থীরা সর্বোচ্চ বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতনঃ– স্টেট ব্যাংকের সার্কেল বেসড অফিসার পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে বেসিক পে ৪৮,৪৮০ টাকা করে। বেতনের পাশাপাশি থাকবে অতিরিক্ত সুবিধা। বিস্তারিত জানতে অফিসিয়াল পোর্টাল ও নোটিশ দেখুন।
শিক্ষাগত যোগ্যতাঃ– স্টেট ব্যাংকের সার্কেল বেসড অফিসার পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (Graduation) পাশ হতে হবে। এছাড়াও যেসব প্রার্থীর ইঞ্জিনিয়ারিং, মেডিক্যাল, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA), কস্ট অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রি রয়েছে, তারাও আবেদন করতে পারবেন। এর পাশাপাশি অভিজ্ঞতা (Experience) থাকতে হবে। অভিজ্ঞতা সহ যোগ্যতার মানদণ্ড জানতে অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন দেখে আবেদন করুন।
আবেদন পদ্ধতিঃ– স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সার্কেল বেসড অফিসার পদে আবেদন জানাতে হবে অনলাইন। এরজন্য https://sbi.bank.in/web/careers/current-openings এই পোর্টালে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে।
SBI Circle Based Officer (CBO) Recruitment 2026 Online Apply Link:– Click Now
SBI Circle Based Officer (CBO) Recruitment 2026 Download Link:- Download Now

