অবসর নেওয়ার পরও আবার সরকারি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। এবার অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য নতুন করে চাকরির সুযোগ নিয়ে এল কলকাতার ডি. এন. দে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ( D. N. De Homoeopathic Medical College & Hospital )। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। মূলত ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মধ্য দিয়ে নিয়োগ করা হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, মোট ২টি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে লাইব্রেরিয়ান (Librarian) পদে ১ জন এবং ফার্মাসিস্ট (Pharmacist) পদে ১ জন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করবে।
কারা আবেদন করতে পারবে
এই পদগুলিতে আবেদন করতে পারবেন শুধুমাত্র রাজ্য সরকার, কেন্দ্র সরকার বা সরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীরা। প্রার্থীর বয়স ১ মার্চ ২০২৬ অনুযায়ী ৬৪ বছরের বেশি হওয়া যাবে না।
বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, লাইব্রেরিয়ান পদে নিযুক্ত দের প্রতি মাসে ১২,০০০ টাকা এবং ফার্মাসিস্ট পদে ১০,০০০ টাকা করে সম্মানিক দেওয়া হবে।
কবে হবে ইন্টারভিউ
আগামী ২৪ মার্চ ২০২৬, সকাল ১১টায় ডি. এন. দে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের কার্যালয়ে প্রার্থীদের উপস্থিত হতে হবে। এবং ইন্টারভিউয়ের দিন সঙ্গে নিয়ে আসতে হবে দুটি পাসপোর্ট সাইজ ছবি, সব অরিজিনাল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ডকুমেন্ট তথা কাগজ পত্র, এছাড়া বয়সের প্রমাণপত্র, ভোটার কার্ড ও আধার কার্ড নিয়ে যেতে হবে। সঙ্গে সমস্ত ডকুমেন্ট এর অরিজিনাল কপি ও সেগুলোর দু’টি করে জেরক্স নিয়ে যেতে হবে।
এছাড়াও আরও বিশত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিন।
Notification Download Link: Download Now

