Jenpas Ug 2026 Registration: মঙ্গলবার থেকেই শুরু ‘জেনপাস’ পরীক্ষার আবেদন, নার্সিং ও প্যারামেডিক্যালে ভর্তির বড় সুযোগ!

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যে স্নাতক স্তরে ২০২৬ বর্ষের জন্য JENPAS (জয়েন্ট এন্ট্রান্স নার্সিং প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস) পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে।  পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের (WBJEEB) তরফ থেকে সম্প্রতি এই পরীক্ষার দিন‌ক্ষন ঘোষণা করেছে।  আগামী ২৪ মার্চ, মঙ্গলবার থেকে অনলাইনে ফর্ম ফিলাপ করা যাবে। ফর্ম ফিলাপের শেষ তারিখ আগামী ১৫ এপ্রিল।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

এছাড়াও বোর্ড সূত্রে জানানো হয়েছে, আগামী ৭ জুন, রবিবার রাজ্যজুড়ে এই প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হবে।  বিএসসি নার্সিং এবং বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষা নেবে।  এই পরীক্ষা দুটো পেপারে হয়ে থাকে, প্রথম পেপারের পরীক্ষা হবে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।  অন্যদিকে, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন (BHA) কোর্সের জন্য সেকেন্ড পেপারের পরীক্ষা হবে ওই দিনই দুপুর ২টো থেকে বিকেল সাড়ে ৩টে পর্যন্ত।  পরীক্ষার্থীরা ২৯ মে থেকে JENPAS UG এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে।

এই পরীক্ষায় বসতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে –
বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করা লাগবে, এছাড়া এবার যারা ২০২৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারাও আবেদন করতে পারবেন।  উচ্চমাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংরেজি এই চারটি বিষয় থাকা আবশ্যিক।

*বয়সসীমা:* ১৭ বছরের বেশি যেকোনো বয়সের প্রার্থীই পরীক্ষা দিতে পারবেন।  শুধুমাত্র BHA (Bachelor in Hospital Administration) কোর্সের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা রাখা হয়েছে ৪০ বছর।

আবেদন ফি: জেনপাস (UG) ২০২৬ পরীক্ষার আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের ১টি পেপারের ক্ষেত্রে ৫০০ টাকা এবং ২টি পেপারের ক্ষেত্রে ৮০০ টাকা ফি দিতে হবে।  তবে সংরক্ষিত প্রার্থীদের (SC/ST/OBC/EWS) জন্য এই ফি ১টি পেপারের ক্ষেত্রে ৪০০ টাকা এবং উভয় পেপারের জন্য ৬৫০ টাকা দিতে হবে।

প্রসঙ্গত, জেনপাস পরীক্ষা দুটি পেপারে হয়ে থাকে।  প্রতিটি পেপারের জন্য সময় থাকে ৯০ মিনিট (দেড় ঘণ্টা) যা মোট নম্বরের ১১৫ হয়।  প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই থাকে ‌

এছাড়াও ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস বোর্ড রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করে।  পরীক্ষার্থীরা আবেদনের সময় কোচবিহার, শিলিগুড়ি, মালদা, পুরুলিয়া, কলকাতা (উত্তর, দক্ষিণ, মধ্য ও সল্টলেক), হাওড়া, হুগলি, বর্ধমান, মেদিনীপুর এবং বাঁকুড়ার মতো প্রধান শহরগুলোর মধ্যে আয়োজন করে।  প্রার্থীরা নিজে থেকে নিজের সুবিধামতো তিনটি পরীক্ষা কেন্দ্র বেছে নিতে পারেন।

কিভাবে আবেদন করবেন
WBJEEB এর অফিসিয়াল ওয়েবসাইটে wbjeeb.nic.in মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।  তবে এখন আবেদন শুরু হয়নি। খুব শীঘ্রই শুরু হবে।

এই পরীক্ষা দিয়ে যে বিষয়গুলোতে পড়ার সুযোগ মিলবে-

১. বিএসসি নার্সিং ( Bachelor of Nursing )
২. বিপিটি (Bachelor of Physiotherapy)
৩. বিএমএলটি ( Bachelor of Medical Laboratory Technology)
৪. বিএসসি সিসিটি (B.Sc. in Critical Care Technology)
৫. বিএসসি ওটিটি ((B.Sc. in Operation Theatre Technology)
৬. বিএসসি পিটি (B.Sc. in Perfusion Technology)
৭. বিএসসি পিএ. (B.Sc. in Physician Assistant)
৮. বিএসসি পিএ. (B.Sc. in Physician Assistant)
৯. বি.এসসি এম.এম. (B.Sc. in Medical Microbiology)
১০. বি.এইচ.এ. (Bachelor in Hospital Management)
১১. বি.ও.টি. (Bachelor of Occupational Therapy)
১২. বি.এসসি আর.আই.টি. (B.Sc. in Radiology and Imaging Technique)
১৩. বি.এসসি সি.এস.আই.সি. (B.Sc. in Central Sterilization and Infection Control)
১৪. বি.এসসি আর টি. (B.Sc. in Respiratory Therapy)

১৫. বিএইচএ (B.H.A): ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন

১৬. বি.ভি.এস.ও. (Bachelor of Vision Sciences and Optometry)

১৭. বি.এসসি ইন ডায়ালিসিস (B.Sc. in Dialysis Technology)

Jenpas UG 2026 Registration Date Notification: Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।