WBPSC Miscellaneous Recruitment 2026 Notification: স্নাতক পাসেই মিলবে সরকারি অফিসার পদ! রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের বড় ঘোষণা, বিস্তারিত দেখুন

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২০২৪ সালের ‘মিসেলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন’-এর পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন।  ব্লক ইউথ অফিসার থেকে রেভিনিউ ইন্সপেক্টর রাজ্যের বিভিন্ন দপ্তরে ১৯টি ক্যাটাগরির গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে।  সম্প্রতি সেই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কমিশনের তরফে।  আগামী ৩০ এপ্রিল থেকে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা:
স্নাতক স্তরের যোগ্যতাসম্পন্ন যে কোনও ভারতীয় নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন।  বাংলা ভাষায় সাবলীল ভাবে কথা বলা এবং লেখার দক্ষতা থাকা বাধ্যতামূলক হলেও নেপালি ভাষীদের ক্ষেত্রে সেই নিয়ম শিথিল রাখা হয়েছে।

বয়সসীমা:
প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ৩৯ বছরের মধ্যে।  তবে সরকারি নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় রয়েছে।

নিয়োগ পদ্ধতি:

কমিশন সূত্রে খবর, নিয়োগ প্রক্রিয়াটি মূলত তিনটি স্তরে সম্পন্ন হবে – প্রিলিমিনারি, ফাইনাল এবং সবশেষে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ হবে।  কলকাতা-সহ রাজ্যের মোট ৩৬টি মহকুমা ও জেলা কেন্দ্রে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে।  এছাড়াও উত্তরপত্রে ভুল উত্তরের জন্য নম্বর‌ও কাটবে বলে জানিয়েছে।

বেতন স্কেল:
পদ ভেদে মাসিক বেতন ২৮,৯০০ থেকে শুরু করে ৮২,৯০০ টাকা পর্যন্ত এছাড়াও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাবেন।

কোন কোন পদে নিয়োগ দেবে
মিসেলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে নিয়োগযোগ্য পদগুলি হলো— অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার বা ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইয়ুথ অফিসার বা মিউনিসিপ্যাল ইয়ুথ অফিসার বা বরো ইয়ুথ অফিসার, ব্লক ওয়েলফেয়ার অফিসার বা ওয়েলফেয়ার অফিসার এবং ইন্সপেক্টর (ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার)।  এছাড়াও রয়েছে অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার (অ্যাডমিনিস্ট্রেটিভ), অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, ইন্সপেক্টর অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স, কনজ়িউমার ওয়েলফেয়ার অফিসার এবং সেভিংস ডেভেলপমেন্ট অফিসার।  এই তালিকার অন্তর্ভুক্ত অন্যান্য পদগুলি হলো— ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিসের বিভিন্ন পদ, অডিটর অফ কো-অপারেটিভ সোসাইটিজ়, বোর্ড অফ রেভিনিউয়ের অ্যাসিস্ট্যান্ট অডিটর, মাস এডুকেশন এক্সটেনশনের এক্সটেনশন অফিসার ও লেডি এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস, ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর এবং রেভিনিউ ইন্সপেক্টর।  কমিশন আরও জানিয়েছে যে, এই পদগুলির বাইরেও পরবর্তীতে অন্যান্য কিছু পদ এই নিয়োগ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হতে পারে।  তবে লেডি এক্সটেনশন অফিসার পদটি শুধুমাত্র মহিলাদের জন্য।

কিভাবে আবেদন করতে হবে

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।  প্রার্থীরা কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in এর মাধ্যমে।

আবেদন ফি:
জেনারেল ও ওবিসি প্রার্থীদের ১৬০ টাকা এবং অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হবে, তবে পশ্চিমবঙ্গের এসসি, এসটি এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি লাগবে না।

বলা হয়েছে, আবেদন করার পর কোনো ভুল সংশোধন করতে চাইলে ২২ মে থেকে ২৮ মে ২০২৬ (বিকেল ৩টে) পর্যন্ত ‘এডিট উইন্ডো খোলা থাকবে।  উল্লেখ্য যে, এক জন প্রার্থী কেবল একটিই পদে আবেদন করতে পারবে; একাধিক আবেদন করলে তা বাতিল হয়ে যেতে পারে।  কতগুলো শূন্যপদে নিয়োগ হবে, তা কমিশন এখনো পরিষ্কার করে জানায়নি।

WBPSC Miscellaneous Recruitment 2026 Notification: Download Now

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।