Union Bank Job 2026: ইউনিয়ন ব্যাংকে ১৮৬৫ শূন্যপদে কর্মী নিয়োগ! দেখুন যোগ্যতা, বেতন ও আবেদন পদ্ধতি?

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

Union Bank of India – এর তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  মোট ১৮৬৫টি শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।  এই পদে আবেদন করতে পারবেন ভারতের যোগ্য প্রার্থীরা এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন মাধ্যমে সম্পন্ন হবে।  অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের জন্যও রয়েছে মোট ৫৬টি শূন্যপদ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তাহলে চলুন দেখে নেওয়া যাক, কীভাবে Union Bank of India-এর অ্যাপ্রেন্টিস পদে আবেদন করবেন।  এই প্রতিবেদনে ধাপে ধাপে জানিয়ে দেওয়া হয়েছে—আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্টস, মাসিক সাম্মানিক, বয়সসীমা, আবেদনের শেষ তারিখ এবং কোন পোর্টালে গিয়ে আবেদন করতে হবে।

পদের নামঃ– ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে অ্যাপ্রেন্টিস (Apprentices) পদে নিয়োগ করা হচ্ছে।

শূন্যপদঃ– অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে মোট ১৮৬৫টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে।  এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য মোট ৫৬টি শূন্যপদ নির্ধারিত রয়েছে।  ক্যাটাগরি অনুযায়ী শূন্যপদের বিভাজন হল— UR (২৫), SC(১২), ST(২), OBC (১২) এবং EWS (৫)।

বয়সঃ– অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী ন্যূনতম ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে।  এছাড়াও, সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন (Stipend):– অ্যাপ্রেন্টিস পদে নির্বাচিত প্রার্থীদের ১ বছরের চুক্তিভিত্তিক সময়ে মাসিক স্টাইপেন্ড প্রদান করা হবে।  গ্রামীণ বা সেমি-আরবান শাখায় কর্মরতদের প্রতি মাসে ১৫,০০০ টাকা, আরবান শাখায় ১৮,০০০ টাকা এবং মেট্রো শাখায় ২০,০০০ টাকা করে দেওয়া হবে।  তবে এর বাইরে কোনও অতিরিক্ত ভাতা বা অন্যান্য সুবিধা প্রযোজ্য নয়।

শিক্ষাগত যোগ্যতাঃ– অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার জন্য প্রার্থীকে সরকার স্বীকৃত বা UGC / AICTE অনুমোদিত বিশ্ববিদ্যালয়, কলেজ বা ইনস্টিটিউট থেকে যেকোনও বিষয়ে স্নাতক (Graduate) ডিগ্রি থাকতে হবে।  প্রার্থীর গ্র্যাজুয়েশনের ফলাফল ১ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে প্রকাশিত হতে হবে এবং প্রয়োজনে মার্কশিট ও ডিগ্রি/প্রোভিশনাল সার্টিফিকেট জমা দিতে হবে।  পাশাপাশি, গ্র্যাজুয়েশন পাশের তারিখ ১ এপ্রিল ২০২২-এর আগে হওয়া চলবে না (অর্থাৎ সর্বোচ্চ ৪ বছরের মধ্যে পাশ করা থাকতে হবে)। শতাংশ নির্ণয়ের ক্ষেত্রে সমস্ত সেমিস্টার/বছরের মোট নম্বরের ভিত্তিতে হিসাব করা হবে এবং ভগ্নাংশ বাদ দিয়ে চূড়ান্ত শতাংশ ধরা হবে (যেমন 59.99% হলে 60% গণ্য হবে)।

নির্বাচন প্রক্রিয়াঃ– অ্যাপ্রেন্টিস পদে আবেদন করার পর প্রার্থীদের প্রথমে একটি অনলাইন লিখিত পরীক্ষা দিতে হবে, যেখানে বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন থাকবে।  এরপর সংশ্লিষ্ট রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষতা যাচাই করা হবে (মার্কশিটে প্রমাণ থাকলে আলাদা পরীক্ষা লাগবে না)।  চূড়ান্ত নির্বাচনের জন্য প্রার্থীকে নির্ধারিত কাট-অফ নম্বর পেতে হবে, সব প্রয়োজনীয় নথি যাচাইয়ে সঠিক প্রমাণ দিতে হবে, লোকাল ভাষার প্রমাণ জমা দিতে হবে এবং মেডিক্যাল ফিটনেস সার্টিফিকেট দিতে হবে।

আবেদন পদ্ধতিঃ- আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন জানাতে হবে অনলাইন।  এরজন্য www.unionbankofindia.bank.in/recruitment.aspx কিংবা https://beep.bfsissc.com/candidate_register/mkt এই পোর্টালে গিয়ে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে ১৯ মে ২০২৬ তারিখের মধ্যে।  আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিফিকেশন দেখে নিয়ে বিস্তারিত জেনে আবেদন করুন।

Union Bank of India Apprentice Recruitment Notification 2026 PDF Download:Download Now 

Union Bank of India Apprentice Recruitment Online Apply Link:- Click Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।