আগামীকাল ৪ মে সোমবার রাজ্যের বিধানসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ ফলাফল। রাজ্যের মানুষের জন্য সবথেকে বড় দিন। দীর্ঘ প্রতীক্ষার পর কালই জানা যাবে আগামী ৫ বছর বাংলার ক্ষমতা কার হাতে থাকছে। কাল সকাল হতেই ভোটের ফলাফল জানতে সাধারণ মানুষ টিভির সামনে ভিড় জমাবেন। কিন্তু আপনি কি জানেন, নিউজ চ্যানেল ছাড়াই সবার আগে সবথেকে সঠিক খবরটি আপনি আপনার নিজের স্মার্টফোনেই পেতে পারেন? টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ আসার আগেই আপনি জেনে নিতে পারেন আপনার এলাকার প্রার্থী কত ভোটে এগিয়ে বা পিছিয়ে আছেন। আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করব সরাসরি সরকারি তথ্য পাওয়ার সেই সহজ উপায়গুলো!
১. আপনি results.eci.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পারেন, এরজন্য আপনাকে ভিজিট করতে হবে এই results.eci.gov.in লিঙ্কে। এখানে নিজের জেলার নাম সার্চ করলেই লাইভ রেজাল্ট পাওয়া যাবে। এছাড়াও এখানে প্রতিটি রাউন্ডের গণনা শেষ হওয়া মাত্রই সবার আগে সঠিক তথ্য আপডেট দেওয়া হয়।
★ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের রেজাল্ট চেক লিংকঃ Live Click Now
২. আপনার মোবাইল ফোনে ECINET অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন,কারণ এখান থেকেও সবার আগে সঠিক তথ্য পাবেন। এরজন্য আপনাকে অ্যাপের Conduct Of Election অপশনে গিয়ে Current Election এ ক্লিক করে Election Result এ ক্লিক করে আপনি প্রতি সেকেন্ডে প্রার্থীদের ভোটের ব্যবধান এবং লাইভ আপডেট দেখতে পাবেন। এটি নিউজ চ্যানেলের চেয়ে দ্রুত এবং শতাধিক নির্ভুল।
★ ECINET Mobile App Download Link: Download Now
এর ফলে নিউজ চ্যানেলে অনেক সময় অতিরঞ্জিত খবর বা ‘প্রোজেকশন’ দেখানো হয়। কিন্তু সরকারি এই পোর্টালে আপনি কেবল সেই তথ্যটুকুই পাবেন যা আদতে ইভিএম থেকে গণনার পর বেরোচ্ছে। ফলে কোনো বিভ্রান্তি ছাড়াই সঠিক খবরটি থাকবে আপনার হাতের মুঠোয়।
কাল সকাল ৮টা থেকে রাজ্যের মোট ৭৭টি গণনাকেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হবে। গণনা প্রক্রিয়া যাতে সম্পূর্ণ স্বচ্ছ এবং শান্তিপূর্ণ হয়, তার জন্য নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে বাড়তি পর্যবেক্ষক নিয়োগের পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। কমিশনের আশা, বড় কোনো সমস্যা না হলে বিকেল নাগাদ রাজ্যের চূড়ান্ত ফলাফল এবং নতুন সরকার গঠনের ছবি পরিষ্কার হয়ে যাবে। তবে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ায়, সেখানকার ভোট গণনা কাল হচ্ছে না; ওই কেন্দ্রের ফলাফল জানা যাবে আগামী ২৪শে মে এবং আবার ভোট হচ্ছে ২১ মে।

