কবে এবং কীভাবে দেখবেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল? রইল পর্ষদ ও সংসদের লেটেস্ট আপডেট

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আগামীকালই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল।  তার রেশ কাটতে না কাটতেই পরের সপ্তাহে আসবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট।  এখন শুধু ঘড়ি দেখার অপেক্ষা।  নিজের ফোন থেকেই কীভাবে দ্রুত ফলাফল দেখে নেবেন, জেনে নিন তার সব সহজ উপায়।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আগামীকালই মাধ্যমিকের রেজাল্ট:

হ্যাঁ সব জল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল, ৮ মে শুক্রবার প্রকাশিত হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল।  পর্ষদ জানিয়েছে, সকাল ৯টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।  তবে ছাত্রছাত্রীরা নিজেদের রেজাল্ট অনলাইনে দেখতে পাবেন বেলা ১০টা ১৫ মিনিট থেকে।  ওই দিনই স্কুলগুলো থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিলি করা শুরু হবে তবে সেটি অনলাইনে রেজাল্ট প্রকাশ হবার ১৫ মিনিট পর।

রেজাল্ট দেখতে পাবেন এভাবে
wbbsedata.com
wbbse.wb.gov.in এই দুই ওয়েবসাইটের মাধ্যমে আপনি রেজাল্ট দেখতে পাবেন।

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে?
মাধ্যমিকের ঠিক কয়েক দিন পরেই আসছে উচ্চ মাধ্যমিকের ফল।  আগামী ১৪ মে বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে শিক্ষা সংসদ।  ওই দিন সকাল ১০টায় ফলাফল ঘোষণার পর বেলা ১১টা থেকে অনলাইনে নিজের নম্বর দেখে নিতে পারবেন পরীক্ষার্থীরা।

কীভাবে রেজাল্ট দেখবেন?

অনলাইনে রেজাল্ট দেখার জন্য পরীক্ষার্থীদের সর্ব প্রথমে সংসদের অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in এ প্রবেশ করতে হবে।  পোর্টালটি খোলার পর সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নির্দিষ্ট রেজাল্ট লিঙ্কে ক্লিক করলেই একটি নতুন পেজ খুলে যাবে।  সেখানে নিজের অ্যাডমিট কার্ড দেখে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর নির্ভুলভাবে বসাতে হবে এরপর ক্যাপচা দিয়ে। ‘ সাবমিট’ বাটনে ক্লিক দেখতে পাবেন আপনার রেজাল্ট।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।