পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী ৮ মে ২০২৬ (শুক্রবার) মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Result 2026) প্রকাশিত হবে। এদিন পরীক্ষার্থীরা ১৮টি অনলাইন পোর্টাল ও ৩টি মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের ফলাফল দেখতে পারবে।
তাহলে চলুন জেনে নেওয়া যাক, কীভাবে বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে মাধ্যমিক রেজাল্ট ২০২৬ (10th Result 2026 Check Link) চেক করবেন। এছাড়াও কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন, তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য এক ক্লিকেই জানা যাবে। মধ্য শিক্ষা পর্ষদের তরফে রেজাল্ট দেখার জন্য কোন কোন অনলাইন পোর্টাল চালু করা হয়েছে, তার তালিকাও নিচে দেওয়া হল।
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ জানিয়েছে, ৮ মে ২০২৬ (শুক্রবার) সকাল ৯টা ৩০ মিনিটে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে মাধ্যমিকের ফল (WBBSE 10th Result 2026 Check) প্রকাশ। সকাল ১০টা ১৫ মিনিট থেকে অনলাইন পোর্টাল ও অ্যাপের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের নম্বর জানতে পারবে। এদিনই স্কুল থেকে মার্কশিটও সংগ্রহ করা যাবে।
মাধ্যমিক রেজাল্ট ২০২৬ কিভাবে চেক করবেন অনলাইনে বিভিন্ন পোর্টাল থেকে চলুন দেখে নেওয়া যাক –
প্রথম ধাপ,
১) সর্বপ্রথম আপনাকে WBBSE এর অফিসিয়াল পোর্টাল wbbsedata.com এখানে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর Result অপশনে ক্লিক করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেখে রোল নম্বর ও জন্ম তারিখ উল্লেখ করে রেজাল্ট চেক করুন।
৩) এরপর দেখে নিন, মাধ্যমিকে কোন সাবজেক্টে কত নম্বর করে পেয়েছেন ইত্যাদি সকল তথ্য।
মাধ্যমিক রেজাল্ট চেক ২০২৬ লিংক – Click Now
দ্বিতীয় ধাপ,
১) সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পোর্টাল wbbse.wb.gov.in এখানে আসুন। এছাড়াও নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর হোম পেজে নিচে থাকা Others Link অপশনে ক্লিক করে MP (S.E) Result এখানে ক্লিক করুন।
৩) এরপর পরবর্তী পেজে মাধ্যমিক রোল নম্বর ও জন্ম তারিখ উল্লেখ করে রেজাল্ট দেখে নিন।
WBBSE Madhyamik Result 2026 Check Link:- Click Now
তৃতীয় ধাপ,
১) মাধ্যমিক রেজাল্ট দেখতে এছাড়াও iresults এর অফিসিয়াল পোর্টালে আসুন। এছাড়াও নিচে সরাসরি ওয়েবসাইট লিংক দেওয়া হয়েছে।
২) এরপর হোম পেজে থাকা WBBSE Madhyamik Result 2026 এখানে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে রোল নম্বর কিংবা রেজিস্ট্রেশন ও জন্ম তারিখ উল্লেখ করে সাবমিট করে মাধ্যমিক রেজাল্ট দেখে নিন।
পশ্চিমবঙ্গের মাধ্যমিক রেজাল্ট ২০২৬ চেক লিংকঃ– ক্লিক করুন
চতুর্থ ধাপ,
১) সর্বপ্রথম আপনাকে indiaresults এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর indiaresults এর অফিসিয়াল পোর্টালের হোম পেজে থাকা রাজ্য WB বেঁছে নিন।
৩) পরবর্তী পেজে West Bengal Board Of Secondary Education এখানে ক্লিক করুন।
৪) এরপর পরবর্তী পেজে রোল নম্বর ও জন্ম তারিখ উল্লেখ করে Go তে ক্লিক করে রেজাল্ট দেখে নিন।
West Bengal Board Of Secondary Education 10th Result 2026 Check Link:- Click Now

