অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা আগামী ১ জুন ২০২৬ থেকে পশ্চিমবঙ্গের মা-বোনদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে যেসব মহিলারা এতদিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তাঁদের আবেদন সরাসরি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে স্থানান্তরিত করা হবে।
তবে এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট হলো, লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের নতুন আবেদন করতে না হলেও অনলাইনে ডাটা ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে। Annapurna Yojona Document Verification-এর জন্য উপভোক্তারা নির্দিষ্ট পোর্টালে গিয়ে আবেদন জানাতে পারবেন।
জেলা প্রশাসনের তরফে চালু হওয়া ওই পোর্টালে গিয়ে ব্লক / পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নির্বাচন করতে হবে। এরপর ব্যাংক অ্যাকাউন্টের শেষ ৪টি সংখ্যা, আধার কার্ড নম্বর ও ভোটার কার্ড নম্বর দিতে হবে। পাশাপাশি আধার ও ভোটার কার্ডের ফটো আপলোড করলেই ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হবে।
ভেরিফিকেশন সফল হলে আগামী মাস থেকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা করে পাঠানো হবে।
Annapurna Yojona Document Verification Process: অন্নপূর্ণা ভান্ডার ডাটা ভেরিরিকেশন অনলাইন পদ্ধতি দেখুন –
১) সর্বপ্রথম আপনাকে আপনার জেলার অফিসিয়াল পোর্টালে কিংবা জেলা থেকে চালু করা অন্নপূর্ণা ডাটা ভেরিরিকেশন পোর্টালে আসতে হবে।
২) এরপর ব্লক / পৌরসভা ও গ্রাম পঞ্চায়েত / ওয়ার্ড সিলেক্ট করুন ও নিচে ব্যাংক অ্যাকাউন্টের শেষ ৪টি সংখ্যা (যে অ্যাকাউন্ট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দিয়েছেন ও টাকা পাচ্ছেন)।
৩) এরপর নিচে থাকা সার্চে (Search) বাটনে ক্লিক করুন। সঠিক তথ্য প্রদান করলে আবেদনকারীর তথ্য স্ক্রিনে প্রদর্শিত হবে।
৪) এরপর দেখো নিন আপনার নাম ও বাবার নাম ও ঠিকানা। এরপর আপনার নামের পাশে থাকা
“Update” বাটনে ক্লিক করতে হবে।
৫) এরপর আবেদনকারীর বিস্তারিত তথ্য ও ভেরিফিকেশন পেজ ওপেন হবে। এখন আবেদনকারীর প্রদর্শিত তথ্য সঠিকভাবে যাচাই করতে হবে। আবেদনকারীর প্রদর্শিত তথ্য সঠিকভাবে যাচাই করতে হবে।
৬) এরপর Aadhaar Number এবং EPIC Number নির্দিষ্ট বক্সে লিখতে হবে। এর পাশাপাশি প্রয়োজনীয় Aadhaar ও EPIC এর ছবি আপলোড করতে হবে (jpg/png/jpeg, সর্বোচ্চ 200 KB)।
৭) এরপর নিচের তথ্যগুলি নির্বাচন করতে হবে :-
★ব্যাঙ্ক অ্যাকাউন্ট Aadhaar-এর সাথে যুক্ত কিনা।
★আপনি কি পূর্বে SIR ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা CAA-এর অধীনে আবেদন জমা করেছেন? **(হ্যাঁ / না)
৮) এরপর নিচে T&C পড়ুন – আমার জানা অনুযায়ী প্রদত্ত তথ্য সঠিক। যদি তথ্যগুলি সঠিক হয়, তাহলে চেক বক্সটিতে টিক করুন।
৯) সব তথ্য সঠিক থাকলে সম্মতিসূচক বক্সে টিক চিহ্ন দিতে হবে এবং “Submit Verification” বাটনে ক্লিক করতে হবে।
১০) ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হলে আবেদনকারীর স্ট্যাটাস সিস্টেমে আপডেট হবে। এরপর আবেদনকারী তথ্য যাচাই করে দেখা হবে, যোগ্য হলে আগামী ১ জুন থেকে DBT Link Bank Account এ টাকা পেয়ে যাবেন।
বিঃদ্রঃ- জেলা ভিত্তিক অন্নপূর্ণা ভান্ডার ডাটা ভেরিরিকেশন পোর্টাল ভিন্ন ভিন্ন, তাই আপনি আপনার জেলা অফিসে কিংবা ব্লক অফিসে যোগাযোগ করুন। নিচে উত্তর ২৫ পরগণা জেলার লিংক দেওয়া হয়েছে, দেখার জন্য।
Annapurna Yojona Document Verification Process Link:- Click Now

