ইতিমধ্যেই শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনার অনলাইন (Annapurna Bhandar Online Apply) আবেদন প্রক্রিয়া। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক, কোন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে, কী কী নথি প্রয়োজন, আবেদনের শেষ তারিখ কবে এবং কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। সমস্ত বিস্তারিত তথ্য রইল আজকের এই প্রতিবেদনে।
অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) বা অন্নপূর্ণা ভান্ডার (Annapurna Bhandar) প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পাশাপাশি তিনি কোনো সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী হলে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, যাদের নাম SIR তালিকা থেকে বাতিল হয়েছে, তারা এই প্রকল্পে আবেদনের যোগ্য নন। তবে যেসব ব্যক্তি SIR থেকে নাম বাদ যাওয়ার পর ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁরা অন্নপূর্ণা যোজনা/অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন।
আপনার বয়স যদি ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হয়ে থাকে, আর আপনি যদি আগে থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকুন বা না পেয়ে থাকুন, আপনাকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে হবে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পেতে হলে নির্দিষ্ট পোর্টালে অনলাইনে আবেদন জানাতে হবে।
আবেদনকারীরা খুব সহজেই বাড়িতে বসে মোবাইল ফোন, কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার পর কোনো অফিসে গিয়ে আলাদা করে নথিপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক, কীভাবে অনলাইনে Annapurna Bhandar Form Fill Up করবেন।
Annapurna Bhandar Form Fill Up Online Step By Step – Annapurna Bhandar Online Apply 2026
১) সর্বপ্রথম আপনাকে Annapurna Yojana এর অফিসিয়াল পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর হোম পেজে থাকা Citizen / Family Login এর নিচে Access Citizen Portal এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনার জেলা সিলেক্ট করুন ও নিচে মোবাইল নম্বর, ক্যাপচার কোড উল্লেখ করে OTP ভেরিফাই করে লগইন করুন।
৪) এরপর পরিবারের প্রধান (HoF) এর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ধর্ম, আধারে যুক্ত মোবাইল নম্বর, পরিবারের মোট সদস্যসংখ্যা, আধার কার্ড নম্বর, স্থায়ী ঠিকানা, ভোটার কার্ড নম্বর, জমির পরিমাণ, প্যান কার্ড নম্বর, পারিবারিক বাৎসরিক আয়, পেশা, শিক্ষাগত যোগ্যতা, স্বাস্থ্য বীমা, অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে চাচ্ছেন কিনা, শিশু সন্তানের পড়াশোনার তথ্য ইত্যাদি উল্লেখ করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
৫) ফাইনাল সাবমিট করার পর একটি অ্যাপলিকেশন নম্বর পেয়ে যাবেন, পরবর্তীতে সেই নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন।
অন্নপূর্ণা ভান্ডার অনলাইন আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে –
১) প্রাপ্তবয়স্ক সদস্যদের (১৮ বছরের উর্ধ্বে) আধার কার্ড ও ভোটার কার্ড,
২) ৫ বছর থেকে ১৮ বছরের নিচে সদস্যদের আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতার তথ্য।
৩) পরিবারের সদস্যদের প্যান কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্য বীমা / স্বাস্থ্য সাথী কার্ড ইত্যাদি যদি থাকে।
অন্নপূর্ণা যোজনায় আবেদন করার সময় কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে –
১) আধার কার্ড 200KB এর মধ্যে।
২) ভোটার কার্ড 200KB এর মধ্যে।
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প অনলাইন আবেদন লিংক – ক্লিক করুন
Annapurna Bhandar Online Apply Link:- Click Now
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অনলাইন আবেদন পদ্ধতি ভিডিও দেখুন – ক্লিক করুন

