Annapurna Status Check Online Link: অন্নপূর্ণা আবেদনের স্ট্যাটাস চেক করুন, Rejected না Approved জানুন

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পহেলা জুলাই থেকে অন্নপূর্ণা প্রকল্পের (Annapurna Yojana) আওতায় রাজ্যের ১ কোটি ৯ লক্ষ ৯২ হাজার ৩৭৮ জন আবেদনকারী মহিলার ব্যাংক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে সরাসরি ৩,০০০ টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার।  ইতিমধ্যেই বহু যোগ্য আবেদনকারী তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পেয়েছেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

অন্নপূর্ণা প্রকল্পের আবেদনের স্ট্যাটাস (Annapurna Application Status Check) চেক করার সুবিধা চালু করেছে রাজ্য সরকার।  এখন আবেদনকারীরা খুব সহজেই জানতে পারবেন তাঁদের আবেদন অনুমোদিত (Approved) নাকি বাতিল (Rejected) হয়েছে।

তাহলে চলুন দেখে নেওয়া যাক, কীভাবে মোবাইল ফোন ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে অন্নপূর্ণা যোজনার আবেদনের স্ট্যাটাস (Annapurna Status Check Link) যাচাই করবেন।  সম্পূর্ণ প্রক্রিয়াটি জানতে অবশ্যই আজকের প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়ুন।

অন্নপূর্ণা প্রকল্পে অফলাইন ও অনলাইন—দুই পদ্ধতিতে মোট প্রায় ১ কোটি ৬০ লক্ষ আবেদন জমা পড়েছে।  এর মধ্যে প্রায় ২৬ লক্ষ আবেদন অযোগ্য বিবেচিত হওয়ায় বাতিল করা হয়েছে।  বাকি আবেদনগুলোর তথ্য যাচাই-বাছাইয়ের পর প্রায় ১ কোটি ১০ লক্ষ যোগ্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে ৩,০০০ টাকা পাঠানোর প্রক্রিয়া ১লা জুলাই থেকে শুরু করেছে রাজ্য সরকার।

তাহলে চলুন জেনে নেওয়া যাক, কীভাবে অন্নপূর্ণা প্রকল্পের আবেদনের স্ট্যাটাস (Application Status) সহজেই যাচাই করবেন।

অন্নপূর্ণা স্ট্যাটাস চেক পদ্ধতি অনলাইন – Annapurna Yojana Status Check Online (Step by Step)

১) প্রথমে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।  নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।

২) হোম পেজে Citizen / Family Login অপশনের নিচে থাকা Access Citizen Portal-এ ক্লিক করুন।

৩) এরপর অনলাইন রেজিস্ট্রেশনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর অথবা অফলাইন আবেদনপত্রে উল্লেখ করা মোবাইল নম্বর এবং নিজের জেলা (District) নির্বাচন করুন।

৪) এবার স্ক্রিনে দেখানো ক্যাপচা (Captcha) সমাধান করে উত্তরটি লিখুন এবং Request OTP-তে ক্লিক করুন। প্রাপ্ত OTP দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করে লগইন করুন।

৫) লগইন করার পর আপনার আবেদনের Temporary ID Number, HOF Name (Head of Family Name) এবং আবেদনের তারিখ (Application Date) দেখতে পাবেন।

যদি আপনার আবেদন বাতিল হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট উপভোক্তার (Beneficiary) নামের পাশে Application Rejected স্ট্যাটাস দেখা যাবে।

৬) যেসব আবেদন এখনো বাতিল হয়নি বা যাচাই প্রক্রিয়ায় রয়েছে, সেসব ক্ষেত্রে বর্তমানে কোনো স্ট্যাটাস নাও দেখা যেতে পারে।  আবেদন অনুমোদিত হলে ভবিষ্যতে Approved স্ট্যাটাস প্রদর্শিত হতে পারে।

Annapurna Status Check Direct Link:- Click Now

Annapurna Yojana Website Link:- Click Now

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।