Ration Card Correction Online 2026: অনলাইনে রেশন কার্ডের নাম, ঠিকানা, জন্মতারিখ সংশোধন ও সঠিক রেশন কার্ড ডাউনলোড

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
5 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আপনার ডিজিটাল রেশন কার্ডে কি নাম,বাবার নাম/স্বামী কিংবা মায়ের নাম, ঠিকানা বা জন্মতারিখ ভুল রয়েছে? তাহলে আর চিন্তার কোনো কারণ নেই! এখন আর ভুল সংশোধনের জন্য অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না।  বাড়িতে বসেই স্মার্টফোনের মাধ্যমে মাত্র কয়েক মিনিটে অনলাইনে সহজেই রেশন কার্ডের নাম, ঠিকানা, জন্মতারিখসহ অন্যান্য তথ্য সংশোধনের জন্য আবেদন করতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

রেশন কার্ডে অনলাইনে সংশোধনের আবেদন করার পাশাপাশি, সংশোধন সম্পন্ন হলে অনলাইন থেকেই সংশোধিত ডিজিটাল রেশন কার্ডের PDF ডাউনলোড করতে পারবেন।  এরপর সেই সংশোধিত রেশন কার্ডটি প্রিন্ট করে বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে ব্যবহার করা যাবে।

এখন সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনের মাধ্যমে রেশন কার্ডে থাকা নাম, বাবা/স্বামী বা মায়ের নাম, ঠিকানা, জন্মতারিখ এবং লিঙ্গসহ বিভিন্ন তথ্য সংশোধন করতে পারবেন।  শুধু তাই নয়, সংশোধনের পর সংশোধিত ডিজিটাল রেশন কার্ডও সঙ্গে সঙ্গেই (Instant) PDF আকারে ডাউনলোড করা যাবে।  তাহলে চলুন জেনে নেওয়া যাক, কীভাবে অনলাইনে রেশন কার্ডের ভুল সংশোধনের আবেদন করবেন এবং কীভাবে সংশোধিত ডিজিটাল রেশন কার্ড PDF ডাউনলোড করবেন।

Ration Card Correction Online 2026: অনলাইনে রেশন কার্ডের ভুল সংশোধনের সম্পূর্ণ পদ্ধতি

১) সর্বপ্রথম পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।  চাইলে নিচে দেওয়া লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।

২) হোমপেজে “Self Service for Ration Card” অপশনে ক্লিক করুন।  এরপর “আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন” অপশনে ক্লিক করুন।

৩) এবার যে ব্যক্তির রেশন কার্ড সংশোধন করবেন, তাঁর রেশন কার্ড নম্বর লিখুন।  এরপর Captcha Code পূরণ করে Search বাটনে ক্লিক করুন।

৪) এখন রেশন কার্ডের সমস্ত তথ্য দেখতে পাবেন।  যে তথ্য সংশোধন করতে চান (যেমন— নাম, ঠিকানা, অভিভাবকের নাম, জন্মতারিখ বা লিঙ্গ) সেই অপশনে টিক চিহ্ন দিন।

৫) এরপর নিচে থাকা Aadhaar Consent বক্সে টিক দিয়ে Send OTP-এ ক্লিক করুন।  রেশন কার্ডধারীর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি OTP যাবে।  সেই OTP দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন।

৬) ভেরিফিকেশন সম্পন্ন হলে আধার কার্ডে থাকা ছবি, নাম, জন্মতারিখসহ অন্যান্য তথ্য দেখতে পাবেন।  সবকিছু ঠিক থাকলে Verify & Submit বাটনে ক্লিক করুন।

৭) যদি অভিভাবকের নাম সংশোধন করতে চান, তাহলে Father / Mother / Husband থেকে সঠিক অপশন নির্বাচন করে নিচে সঠিক নাম লিখে Next-এ ক্লিক করুন।

৮) নাম ও জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে, আধার কার্ড অনুযায়ী তথ্য স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে।  এরপর প্রয়োজন হলে ঠিকানার তথ্য সঠিকভাবে লিখে Next-এ ক্লিক করুন।

৯) আপনার এলাকায় উপলব্ধ Fair Price Shop (রেশন দোকান) দেখতে Fair Price Shop অপশনে ক্লিক করুন।  প্রয়োজন হলে এখান থেকেই রেশন দোকান পরিবর্তনের আবেদনও করতে পারবেন।

১০) সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর Proceed-এ ক্লিক করুন।  এরপর আপনার করা সমস্ত পরিবর্তনের Preview দেখতে পাবেন। সবকিছু ঠিক থাকলে OK বাটনে ক্লিক করুন।  সফলভাবে আবেদন জমা হয়ে গেলে অনলাইন থেকেই সংশোধিত ডিজিটাল রেশন কার্ড (PDF) ডাউনলোড করে নিতে পারবেন।

রেশন কার্ড অনলাইন সংশোধন লিংক – Ration Card Online Correction Apply Link:Apply Now 

e-Ration Card Online Download West Bengal 2026: অনলাইনে ডিজিটাল রেশন কার্ড PDF ডাউনলোড করার পদ্ধতি

১) সর্বপ্রথম পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।  চাইলে নিচে দেওয়া লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।

২) হোমপেজে নিচের দিকে থাকা E-RATION CARD অপশনে ক্লিক করুন।  এরপর Click to Download E-Ration Card অপশনে ক্লিক করুন।

৩) এবার পরিবারের যেকোনো একজন সদস্য অথবা যার রেশন কার্ড ডাউনলোড করতে চান, তাঁর রেশন কার্ড নম্বর লিখুন।  এরপর Captcha Code পূরণ করে Search বাটনে ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে পরিবারের সকল সদস্যের রেশন কার্ডের তালিকা দেখতে পাবেন।  যে সদস্যের আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে, তাঁর নামের পাশে থাকা Send OTP-এ ক্লিক করুন।  মোবাইলে প্রাপ্ত OTP দিয়ে ভেরিফিকেশন সম্পন্ন করুন।

৫) OTP সফলভাবে ভেরিফাই হলে পরবর্তী পেজে মোবাইল নম্বরের পাশে থাকা বক্সে টিক দিয়ে Confirm বাটনে ক্লিক করুন।  এরপর Yes নির্বাচন করুন। এখন যে সদস্যের রেশন কার্ড ডাউনলোড করতে চান, তাঁর নামের পাশে থাকা Download E-RC অপশনে ক্লিক করলেই সংশোধিত ডিজিটাল রেশন কার্ড (PDF) ডাউনলোড হয়ে যাবে।

Ration Card Download Link – রেশন কার্ড অনলাইন ডাউনলোড লিংক- Download Now 

Ration Card Website Link:- Check Now 

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।