Job News: ‘লোকাল অফিসার’ নিয়োগ করবে ব্যাঙ্ক অফ বরোদা, শূন্যপদ ২,৪৮২, আবেদনের শেষ তারিখ কবে?

যাঁরা আবেদন করতে চাইছেন, তাঁদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
3 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda) লোকাল ব্যাঙ্ক অফিসার (Local Bank Officer) পদে নিয়োগ করতে চলেছে।  যোগ্য প্রার্থীরা ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এই নিয়োগের মাধ্যমে মোট ২,৪৮২টি শূন্যপদ পূরণ করা হবে।  তার মধ্যে পশ্চিমবঙ্গের জন্য রয়েছে মোট ৪০টি শূন্যপদ। গত ১৮ আগস্ট থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।  আবেদন করার শেষ তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬। ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করতে হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

আবেদন করার জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কত লাগবে?

যোগ্যতা: যাঁরা আবেদন করতে চাইছেন, তাঁদের স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।  নির্দিষ্ট কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক নয়।  পাশাপাশি, যে রাজ্যের জন্য আবেদন করছেন, সেই রাজ্যের স্থানীয় ভাষায় প্রার্থীর দক্ষতা থাকা আবশ্যক।  স্থানীয় ভাষায় পড়তে, লিখতে, বলতে এবং বুঝতে পারতে হবে।  পশ্চিমবঙ্গের ক্ষেত্রে স্থানীয় ভাষা হিসেবে বাংলা অথবা নেপালি জানতে হবে। এছাড়াও ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।

বয়সসীমা: আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন স্কেল: মাসিক ৪৮ হাজার ৪৮০ টাকা।

কীভাবে হবে নিয়োগ
নিয়োগের জন্য প্রথমে অনলাইন পরীক্ষা নেওয়া হবে।  প্রয়োজন অনুযায়ী সাইকোমেট্রিক টেস্ট অথবা অন্য কোনও উপযুক্ত পরীক্ষাও নিতে পারে ব্যাঙ্ক অফ বরোদা।  অনলাইন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য shortlist করা হবে। এরপর shortlisted প্রার্থীদের Group Discussion এবং/অথবা Personal Interview-এর জন্য ডাকা হতে পারে।  অনলাইন পরীক্ষাটি হবে মোট ১২০ নম্বরের। থাকবে ১২০টি প্রশ্ন এবং পরীক্ষার জন্য সময় দেওয়া হবে ১২০ মিনিট, অর্থাৎ ২ ঘণ্টা।

পরীক্ষার সিলেবাস: নোটিশ অনুযায়ী অনলাইন পরীক্ষায় মোট ৪টি বিষয়ে পরীক্ষা হবে।
English Language — ৩০টি প্রশ্ন, ৩০ নম্বর
Banking Knowledge — ৩০টি প্রশ্ন, ৩০ নম্বর
General/Economic Awareness — ৩০টি প্রশ্ন, ৩০ নম্বর
Reasoning Ability & Quantitative Aptitude — ৩০টি প্রশ্ন, ৩০ নম্বর
অর্থাৎ মোট ১২০টি প্রশ্ন, ১২০ নম্বর, সময় ১২০ মিনিট বা ২ ঘণ্টা।

আবেদন মূল্য কত?

General, EWS এবং OBC শ্রেণির আবেদনকারীদের ৮৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি এবং তার সঙ্গে পেমেন্ট গেটওয়ে চার্জ দিতে হবে।  অন্যদিকে, SC, ST, PwBD, Ex-Servicemen এবং মহিলা প্রার্থীদের জন্য ১৭৫ টাকা অ্যাপ্লিকেশন ফি এবং পেমেন্ট গেটওয়ে চার্জ জমা দিতে হবে।  ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই- এইসবের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

কীভাবে আবেদন করবেন?
আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে এছাড়াও আবেদন করা যাবে না।  এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে; https://ibpsreg.ibps.in/bobjul26/

রাজ্যের প্রার্থীদের পরীক্ষা সেন্টার হুগলি, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, আসানসোল এবং বর্ধমানে থাকবে।

Bank Of Baroda Recruitment Notification 2026: PDF Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।