চাকরিপ্রার্থীদের জন্য ভালো খবর। কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চে (CSIR) টেকনিশিয়ান পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৪৩টি শূন্যপদে নিয়োগ করবে। এই চাকরির জন্য যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ১৮ অগস্ট ২০২৬ থেকে। আবেদন করার শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (COPA), ডেস্কটপ পাবলিশিং অপারেটর (DTPO), কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্ক মেইনটেন্যান্স (CH&NM), মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ান (MLT), ড্রাফটসম্যান (আর্কিটেকচার, মেকানিক্যাল ও সিভিল), ইন্সট্রুমেন্ট মেকানিক, কেমিক্যাল প্ল্যান্টের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট (LACP) এবং ইন্টেরিয়র ডিজাইনার পদে নিয়োগ করবে। এর মধ্যে কিছু পদ মুম্বইয়ের সিএসআইআর ইনোভেশন কমপ্লেক্সের জন্যও রয়েছে।
যোগ্যতা: আবেদনকারীকে স্বীকৃত বোর্ড থেকে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বরসহ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে এবং তার সাথে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই (ITI) সার্টিফিকেট অথবা ন্যাশনাল বা স্টেট ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। তবে আইটিআই সার্টিফিকেট না থাকলেও বিকল্প যোগ্যতা হিসেবে আবেদন করা সম্ভব; যেমন—স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের ফুল-টাইম অ্যাপ্রেন্টিস ট্রেইনি হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সসীমা: সর্ব্বোচ ২৮ বছর।
বেতন স্কেল: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা।
কীভাবে নিয়োগ করবে
প্রথমে আবেদনপত্র যাচাই করবে। এরপর বাছাই হওয়া প্রার্থীদের Trade Test দিতে হয়। Trade Test পাশ করলে লিখিত পরীক্ষায় বসতে পারবে। লিখিত পরীক্ষায় Paper-I, Paper-II এবং Paper-III থাকবে। শেষ পর্যন্ত Paper-II এবং Paper-III এর নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করে।
পরীক্ষা OMR অথবা Computer Based Test পদ্ধতিতে হতে পারে। মোট ১৫০টি প্রশ্ন থাকবে এবং সময় ২ ঘণ্টা ৩০ মিনিট। Paper-I-তে Mental Ability Test থাকবে। এখানে General Intelligence, Quantitative Aptitude, Reasoning, Problem Solving এর মতো বিষয় থেকে প্রশ্ন আসবে।
আবেদন কীভাবে করবেন
CSIR এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
https://www.csir.res.in
আবেদন মূল্য: জেনারেল ও ওবিসি প্রার্থীদের জন্য ৫০০ টাকা ফি দিতে হবে। এছাড়া সবার জন্য আবেদন ফি শূন্য।
CSIR Technician
& Group II Recruitment Notification 2026: PDF Download

