উচ্চমাধ্যমিক পাশ কিংবা তার সমতুল্য পরীক্ষায় পাশ—এই শিক্ষাগত যোগ্যতায় নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরাও এই পদে আবেদনের যোগ্য। স্টাফ সিলেকশন কমিশন (SSC)-এর তরফ থেকে এই মর্মে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে ভারতীয় তথা পশ্চিমবঙ্গের সকল যোগ্য ও ইচ্ছুক ছেলে-মেয়েই এই পদে আবেদন করতে পারবেন।
লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (Junior Secretariat Assistant), ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) এবং ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড (Data Entry Operator Grade) পদে নিয়োগ করা হচ্ছে। স্টাফ সিলেকশন কমিশন-এর তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে, সিএইচএসএল (CHSL – Combined Higher Secondary (10+2) Level) পরীক্ষার মাধ্যমে প্রায় ২,৫৩৬টি শূন্যপদে এই নিয়োগ করা হচ্ছে।
আজকের প্রতিবেদনে দেখে নিন এই পদগুলিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী উল্লেখ করা হয়েছে, বয়সের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমা কত চাওয়া হয়েছে, মাসিক বেতন কত টাকা করে দেওয়া হবে, আবেদন করবেন কীভাবে এবং আবেদনের শেষ তারিখ কবে। বিস্তারিত জেনে নিন আজকের প্রতিবেদন থেকে।
লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk) এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (Junior Secretariat Assistant) পদে কর্মরত চাকরিপ্রার্থীদের প্রতি মাসে বেতন দেওয়া হবে লেভেল-২ (Level – 2) অনুযায়ী ১৯,৯০০ টাকা থেকে সর্বোচ্চ ৬৩,২০০ টাকা পর্যন্ত।
ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) পদে কর্মরত প্রার্থীদের প্রতি মাসে বেতন থাকবে পে লেভেল-৪ (Pay Level-4) অনুযায়ী ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত এবং লেভেল-৫ (Level-5) অনুযায়ী ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা পর্যন্ত।
আর ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ‘এ’ (Data Entry Operator Grade ‘A’) পদে কর্মরত চাকরিপ্রার্থীদের প্রতি মাসে বেতন থাকবে লেভেল-৪ অনুযায়ী ২৫,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৮১,১০০ টাকা পর্যন্ত।
উপরে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য বয়সসীমা উল্লেখ করা হয়েছে— সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছরের মধ্যে বয়স থাকতে হবে। এ ছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা সকলেই বয়সের ছাড় পাবেন। বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে বয়সের চার্টটি দেখে নিন।
শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা থাকলেই আপনি এই পদগুলিতে আবেদন করতে পারবেন। এছাড়াও প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদনের যোগ্য। যারা ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তাঁরাও বাকি শর্ত পূরণ করলে আবেদনের যোগ্য। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন একবার ভালোভাবে দেখে নিন।
আবেদন পদ্ধতি ও ফি:
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://ssc.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে এসে অনলাইন আবেদন সম্পন্ন করতে হবে। এসসি (SC), এসটি (ST), পিডব্লিউবিডি (PwBD), প্রাক্তন সেনাকর্মী (ESM) এবং মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি দিতে হবে না। বাকি সমস্ত প্রার্থীদের অনলাইনে ১০০ টাকা আবেদন ফি জমা করতে হবে।
সময়সীমা:
অনলাইন আবেদন শুরুর তারিখ: ৭ সেপ্টেম্বর, ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৭ অক্টোবর, ২০২৬ (রাত ১১:০০ টা পর্যন্ত)
অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ: ৮ অক্টোবর, ২০২৬ (রাত ১১:০০ টা পর্যন্ত)
আবেদনপত্র সংশোধনের উইন্ডো (Correction Window): ১৪ থেকে ১৬ অক্টোবর, ২০২৬ (রাত ১১:০০ টা পর্যন্ত)
পরীক্ষা সেন্টারঃ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পাশে যে, SSC CHSL Examination ২০২৬ হচ্ছে। তার পরীক্ষা সেন্টা সারা ভারতে তথা পশ্চিমবঙ্গেও রয়েছে। পশ্চিমবঙ্গের পরীক্ষা সেন্টার ও কোড হলো – Asansol (4417), Burdwan (4422), Durgapur (4426), Kolkata (4410), Siliguri (4415)।
নিয়োগ পদ্ধতি: দুটো কম্পিউটার বেস্ট পরীক্ষা হবে এছাড়াও কম্পিউটার স্কিল টেস্ট হবে যা মূলত টাইপিং টেস্ট।
SSC CHSL Recruitment Notification 2026: PDF Download

