রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তাঁকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় এই দায়িত্ব দেওয়া হয়েছে। ৬ অক্টোবর এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের আইএএস সেল।
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যপাল মিঠুন চক্রবর্তীকে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছেন। এই নিয়োগ অবিলম্বে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জনস্বার্থে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরেই এই নিয়োগ করা হয়েছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষর রয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় প্রচারে দেখা গিয়েছিল মিঠুন চক্রবর্তীকে। একাধিক সভা ও রোড শোয়ে অংশ নিয়েছিলেন তিনি। বিজেপি নির্বাচনে জয় পাওয়ার পর থেকেই মিঠুনকে রাজ্য সরকারের কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে বলে জল্পনা শুরু হয়েছিল।
এর আগে গত ৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, মিঠুন চক্রবর্তীকে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা করা হবে। সেই ঘোষণার প্রায় এক মাস পর এবার সরকারি বিজ্ঞপ্তি জারি করে তাঁর নিয়োগের কথা জানানো হল।
বর্তমানে মিঠুন চক্রবর্তী উত্তরবঙ্গ সফরে রয়েছেন। এর মধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁর নতুন দায়িত্বের কথা জানানো হল। এবার তথ্য ও সংস্কৃতি দফতরের উপদেষ্টা হিসেবে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবেন তিনি।

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
