আমেরিকায় কর্মরত ভারতীয় IT কর্মীদের জন্য বড় ধাক্কার খবর। TCS, Infosys, Wipro, HCL-সহ একাধিক সংস্থাকে বিদেশি কর্মীদের গ্রিন কার্ডের জন্য স্পনসর করার গুরুত্বপূর্ণ প্রক্রিয়া থেকে সাসপেন্ড করেছে মার্কিন প্রশাসন। এই তালিকায় Cognizant এবং Capgemini-ও রয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে কোনও সংস্থা বিদেশি কর্মীকে স্থায়ীভাবে নিয়োগ করে তাঁকে গ্রিন কার্ড পাইয়ে দিতে চাইলে PERM লেবার সার্টিফিকেশন একটি গুরুত্বপূর্ণ ধাপ। সেই PERM প্রক্রিয়াতেই সংশ্লিষ্ট সংস্থাগুলির ক্ষেত্রে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এর ফলে ওই সংস্থাগুলির মাধ্যমে গ্রিন কার্ডের জন্য এগিয়ে চলা বিদেশি কর্মীদের আবেদনের প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে।
বিশেষ করে যাঁদের গ্রিন কার্ডের আবেদনে PERM ধাপ এখনও সম্পূর্ণ হয়নি, তাঁদের ক্ষেত্রে প্রক্রিয়া আরও দীর্ঘ হতে পারে। তবে এর অর্থ এই নয় যে TCS, Infosys, Wipro বা অন্য সংস্থায় কর্মরত সমস্ত বিদেশি কর্মীর গ্রিন কার্ড বাতিল হয়ে গিয়েছে। একই ভাবে, তাঁদের বর্তমান চাকরি বা H-1B ভিসাও এই সিদ্ধান্তের ফলে স্বয়ংক্রিয় ভাবে বাতিল হচ্ছে না।
মূলত বিদেশি কর্মীদের স্থায়ী বসবাসের আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলির PERM প্রক্রিয়াই আপাতত সাসপেন্ড করা হয়েছে। ফলে আমেরিকায় দীর্ঘদিন ধরে কাজ করা ভারতীয় IT পেশাদারদের গ্রিন কার্ড পাওয়ার পথে এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে।
মার্কিন প্রশাসনের দাবি, H-1B এবং অন্যান্য বিদেশি কর্মী নিয়োগের ব্যবস্থার অপব্যবহার করা হচ্ছে এবং এর ফলে মার্কিন কর্মীদের চাকরির সুযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে। শ্রমসচিবের দাবি, ২০০৯ সাল থেকে তালিকাভুক্ত সংস্থাগুলি প্রায় ৩০ লক্ষ বিদেশি কর্মীর জন্য আবেদন করেছে এবং ২ লক্ষ ৩০ হাজারের বেশি H-1B অনুমোদন ও ১ লক্ষের বেশি স্থায়ী শ্রম শংসাপত্র পেয়েছে। তবে সংস্থাগুলির বিরুদ্ধে প্রশাসনের অভিযোগগুলি এখনও অভিযোগ হিসেবেই রয়েছে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
