রাজ্যে আরও ১০,৫৫৪টি পদে কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে। শনিবার, ৭ নভেম্বর, নবনিযুক্ত পুলিশকর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী দিনে নতুন করে এই নিয়োগের কথা জানান। তাঁর বক্তব্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং দমকল বিভাগে একাধিক পদে কর্মী নেওয়া হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তিও খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
কোন পদে কত শূন্যপদ রয়েছে?
মুখ্যমন্ত্রীর ঘোষণায় পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশে ২৪৭টি সাব-ইনস্পেক্টর পদে নিয়োগের কথা বলা হয়েছে। কলকাতা পুলিশে সাব-ইনস্পেক্টর পদে ১১১টি শূন্যপদ রয়েছে। এছাড়াও কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল মিলিয়ে ৪,৭৪৯টি পদে নিয়োগ করা হবে।
অন্যদিকে, মহিলাদের জন্য মাতঙ্গিনী হাজরা ও রানি শিরোমণির নামে মহিলা এসপিআরএফ ব্যাটালিয়ন গঠনের আওতায় ১,৯১৪টি পদে নিয়োগের কথা জানানো হয়েছে। দমকল বিভাগে ২,০০০টি ফায়ার অপারেটর পদে কর্মী নেওয়া হবে। পাশাপাশি হায়ার ইঞ্জিন অপারেটর ও ড্রাইভার পদে ৩০০টি এবং ফায়ার ব্রিগেডের সাব-অফিসার পদে ২০০টি শূন্যপদে নিয়োগের কথা বলা হয়েছে।
কবে প্রকাশিত হবে বিজ্ঞপ্তি?
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ১০,৫৫৪টি পদের নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ করা হবে। নিয়োগ প্রক্রিয়া পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সম্পন্ন করার কথা জানানো হয়েছে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
