বিশ্বভারতীর পাঠভবনে অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাপানি ও হোম সায়েন্স বিষয়ে মোট ২ জন শিক্ষক নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১৮ হাজার টাকা বেতন পাবেন। আবেদনকারীদের সর্বোচ্চ বয়স ৪০ বছর।
জাপানি বিষয়ে আবেদন করতে সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বর নিয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। আর হোম সায়েন্সের ক্ষেত্রে মাস্টার্সের পাশাপাশি B.Ed ডিগ্রিও প্রয়োজন।
কিভাবে আবেদন করতে হবে?
আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে আবেদনপত্র লিখে বায়োডাটা ও প্রয়োজনীয় নথি-সহ পাঠভবন অফিসে জমা দিতে হবে। আবেদনপত্রে ফোন নম্বর, WhatsApp নম্বর ও ইমেল আইডি উল্লেখ করতে হবে।
আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ নভেম্বর ২০২৬, দুপুর ১২টা।
নিয়োগ পদ্ধতি:
আবেদন যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের ইমেল বা WhatsApp-এর মাধ্যমে ইন্টারভিউয়ের বিষয়ে জানানো হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করবে।
বিজ্ঞপ্তি: https://www.visvabharati.ac.in/home/wp-content/uploads/2026/11/SCAN_20261103_123248947.pdf
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
