আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করতে চান? তাহলে এখন বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আধার কার্ডের ঠিকানা পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন Aadhaar Beta Portal থেকে ডকুমেন্টস ছাড়াই। শুধু তাই নয়, আধার কার্ডে বাবার নাম যুক্ত বা পরিবর্তন কিংবা স্বামীর নাম যুক্ত বা পরিবর্তন করার বিষয়েও অনলাইনে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে দেখে নিন, কীভাবে Instant অনলাইনে এই কাজগুলি করবেন।
আধার কার্ডের ঠিকানা পরিবর্তন অনলাইনে ডকুমেন্টস ছাড়াই – Instant Aadhaar Address Change Online & Father/Husband/Mother Name Add
১) সর্বপ্রথম আপনাকে Aadhaar Beta পোর্টালে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর লগইনে ক্লিক করে যে ব্যক্তির আধার কার্ডের ঠিকানা পরিবর্তন হবে কিংবা বাবা/মায়ের নাম যুক্ত বা সংশোধন করবেন সেই ব্যক্তির আধার কার্ডের নম্বর উল্লেখ করে OTP যাচাই করে লগইন করুন।
৩) এরপর Update Service থেকে Update Address এ ক্লিক করুন। পরবর্তী পেজে যে ব্যক্তির নাম আধার কার্ডে যুক্ত করবেন সেই ব্যক্তির আধার কার্ডের নম্বর উল্লেখ করুন। মনে রাখবেন, সেই ব্যক্তির আধার কার্ডে যে ঠিকানা রয়েছে উক্ত ঠিকানা আপনার আধার কার্ডে যুক্ত হবে ও তাঁর নাম C/O দিয়ে চলে আসবে। আধার কার্ডের নম্বর উল্লেখ করে সম্পর্ক সিলেক্ট করে পেমেন্ট করলেই আবেদন হয়ে যাবে।
৪) এরপর যে ব্যক্তির আধার কার্ডের নম্বর উল্লেখ করলেন, তৃতীয় ধাপে এখন সেই ব্যক্তির আধার কার্ড দিয়ে OTP যাচাই করে লগইন করুন।
৫) এরপর Check Service Status & Drafts থেকে Review Request এ ক্লিক করে Check Activity -তে ক্লিক করুন।
৬) পরবর্তী পেজে Approved এ ক্লিক করলেই আধার কার্ডের ঠিকানা পরিবর্তন হয়ে যাবে ও আধার কার্ডে C/O দিয়ে অভিভাবকের নাম চলে আসবে। এখন অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করার পাশাপাশি পোস্ট অফিসের মাধ্যমেও একটি আধার কার্ড পেয়ে যাবেন।
Aadhar Card Beta Portal Address Change Link:- Click Now
আধার বেটা পোর্টাল অনলাইন আবেদন লিংক- ক্লিক করুন
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
