SIDBI Bank Job 2026: ব্যাঙ্কে অফিসার হওয়ার সুযোগ, SIDBI-তে গ্রেড ‘এ’ ও ‘বি’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
4 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুকদের জন্য নতুন সুযোগ। ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SIDBI) তে অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রেড ‘এ’ এবং গ্রেড ‘বি’ পদে মোট ৬৮ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৬৩ জন এবং ম্যানেজার পদে ৫ জনকে নেওয়া হবে। নিয়োগ হবে সাধারণ বিভাগ এবং বিশেষজ্ঞ বিভাগে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

শূন্যপদ:
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেড ‘এ’-তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে মোট ৬৩ জনকে নেওয়া হবে। এই পদে সাধারণ বিভাগের পাশাপাশি হিন্দি, আইন এবং তথ্যপ্রযুক্তি বিভাগেও নিয়োগ করা হবে। অন্য দিকে, গ্রেড ‘বি’-তে ম্যানেজার পদে মোট ৫ জনকে নেওয়া হবে। এই পদগুলিও হিন্দি, আইন এবং তথ্যপ্রযুক্তি বিভাগের জন্য।

যোগ্যতা:
এই পদে আবেদনের জন্য পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা আলাদা। গ্রেড ‘এ’-র জেনারেল বিভাগের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। এ ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের অন্তত ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য নম্বরের ক্ষেত্রে ছাড় রয়েছে। এ ছাড়াও নির্দিষ্ট পেশাগত ডিগ্রি অথবা দুবছরের পূর্ণ সময়ের এমবিএ বা পিজিডিএম ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে। তবে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

বিশেষজ্ঞ বিভাগের হিন্দি, আইন এবং আইটি পদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে নির্দিষ্ট ডিগ্রি ও কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তাই কোন পদে আবেদন করবেন, তা ঠিক করার আগে বিজ্ঞপ্তিতে দেওয়া যোগ্যতার শর্তগুলি ভালো করে দেখে নিতে হবে।

বয়সসীমা:
গ্রেড ‘এ’ পদের জন্য আবেদনকারীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। অন্য দিকে, গ্রেড ‘বি’ পদের ক্ষেত্রে বয়স হতে হবে ২৫ থেকে ৩৩ বছরের মধ্যে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
বেতন স্কেল:

গ্রেড ‘এ’ অফিসাররা মাসে প্রায় ১ লক্ষ ২৩ হাজার টাকা এবং গ্রেড ‘বি’ অফিসাররা প্রায় ১ লক্ষ ৪৫ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি চিকিৎসা, বাড়ি ভাড়া ও ভ্রমণ-সহ একাধিক সুযোগ-সুবিধা মিলবে। বার্ষিক মোট বেতন হতে পারে গ্রেড ‘এ’-তে ৩০ থেকে ৩৪ লক্ষ এবং গ্রেড ‘বি’-তে ৪০ থেকে ৪৩ লক্ষ টাকা।

নিয়োগ পদ্ধতি:
প্রার্থীদের প্রথমে অনলাইন পরীক্ষায় বসতে হবে। এই পরীক্ষা দুটি ধাপে, Phase I ও Phase II-তে নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ এবং নির্দিষ্ট কাট-অফ নম্বর পাওয়া প্রার্থীদের পরবর্তী পর্যায়ে সাইকোমেট্রিক টেস্ট ও ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউ হবে ১০০ নম্বরের। অনলাইন পরীক্ষার ফলাফল ও ইন্টারভিউয়ের নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন মূল্য:
আবেদনের জন্য তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের মোট ১৭৫ টাকা দিতে হবে। অন্যান্য শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ও প্রসেসিং চার্জ মিলিয়ে মোট ১১০০ টাকা দিতে হবে।

কীভাবে আবেদন করবেন?
প্রার্থীদের প্রথমে SIDBI-র সরকারি ওয়েবসাইট www.sidbi.in-এ থেকে অনলাইনে আবেদন করতে হবে।

সময়সীমা:
SIDBI-র এই নিয়োগে অনলাইনে আবেদন শুরু হয়েছে ২১ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ ১১ ডিসেম্বর ২০২৬। বিজ্ঞপ্তিতে দেওয়া সম্ভাব্য দিনক্ষণ অনুসারে, অনলাইন পরীক্ষা Phase I ও Phase II অনুষ্ঠিত হতে পারে ২৭ ডিসেম্বর ২০২৬ তারিখে। অন্যদিকে, ইন্টারভিউয়ের সম্ভাব্য সময় ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস।

বিজ্ঞপ্তি: https://www.sidbi.in/head/uploads/career_document/SIDBI_DETAILED_WEB_ADVT_ENGLISH_211126_21_11_2026.pdf

আবেদন লিংক: https://ibpsreg.ibps.in/sidbimay26/

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।