রেডিয়োলজি, প্যাথলজি থেকে ফিজিয়োথেরাপি, ১৫টি বিষয়ে প্রশিক্ষণ দেবে টাটা মেমোরিয়াল, কোন যোগ্যতায় আবেদন? মাসে মিলবে কত টাকা স্টাইপেন্ড?

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

চিকিৎসা ক্ষেত্রে প্রশিক্ষণ নিতে আগ্রহী প্রার্থীদের জন্য সুযোগ। মুম্বইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে ২০২৭ সালের বিভিন্ন প্রশিক্ষণ ও ফেলোশিপ কর্মসূচিতে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। মোট ১৫ ধরনের কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে CT Scan, MRI, Mammography, Interventional Radiology, হেমাটোলজি, মলিকিউলার বায়োলজি-সহ চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়। প্রশিক্ষণ চলাকালীন কয়েকটি কোর্সে মাসিক স্টাইপেন্ডও দেওয়া হবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টাটা মেমোরিয়াল হাসপাতাল। রেডিয়োলজি বিভাগে ছমাসের চারটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে। সেগুলি হল অ্যাডভান্সড CT Scan ইমেজিং, অ্যাডভান্সড MRI ইমেজিং, অ্যাডভান্সড ম্যামোগ্রাফি ইমেজিং এবং অ্যাডভান্সড ইন্টারভেনশনাল রেডিয়োলজি। প্রতিটি কোর্সে আসন রয়েছে তিনটি করে। এ ছাড়াও হেমাটোলজি, সাইটো-প্যাথলজি, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি এবং এন্ডোস্কোপি টেকনিশিয়ান প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।

এক বছরের প্রশিক্ষণ ও ফেলোশিপ কর্মসূচির মধ্যে রয়েছে অনকো-নিউট্রিশন, মলিকিউলার বায়োলজি, ইনট্রাঅপারেটিভ নিউরোফিজিওলজিক্যাল মনিটরিং, স্পিচ অ্যান্ড সোয়ালোয়িং থেরাপি এবং অডিয়োলজি। পাশাপাশি অনকো-অকুপেশনাল থেরাপি ও অনকো-ফিজিয়োথেরাপিতেও প্রশিক্ষণ দেওয়া হবে। কোর্স অনুযায়ী আসন এবং প্রশিক্ষণের মেয়াদ আলাদা।

কোন কোর্সে আবেদন করতে কী যোগ্যতা প্রয়োজন?

CT Scan, MRI, Mammography এবং Interventional Radiology-র প্রশিক্ষণে আবেদন করতে পারবেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে Radiological Imaging Technology-তে B.Sc. উত্তীর্ণ প্রার্থীরা। মেডিক্যাল ইমেজিং টেকনোলজিতে অন্তত দুবছরের ডিপ্লোমা থাকলেও নির্দিষ্ট অভিজ্ঞতার শর্ত পূরণ করে কয়েকটি কোর্সে আবেদন করা যাবে। অন্য কোর্সগুলির ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা পেশাগত ডিগ্রি প্রয়োজন। বয়সের ঊর্ধ্বসীমা কোর্স অনুযায়ী ৩০ থেকে ৩৫ বছর।

প্রশিক্ষণ চলাকালীন নন-স্পনসর্ড প্রার্থীদের কয়েকটি কোর্সে মাসে ৮,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। বিশেষ কিছু ফেলোশিপে মাসিক স্টাইপেন্ডের পরিমাণ ১৮,০০০ থেকে ২৯,৫০০ টাকা। কয়েকটি কোর্সে প্রশিক্ষণ শেষ করার পরে নন-স্পনসর্ড প্রার্থীদের আরও ছমাস বাধ্যতামূলক ইন্টার্নশিপ করতে হবে। সেই সময়েও নির্দিষ্ট হারে পারিশ্রমিক দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ৩ নভেম্বর ২০২৬ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ২ ডিসেম্বর আবেদনের শেষ দিন। প্রশিক্ষণ কর্মসূচিগুলি শুরু হবে ১ জানুয়ারি ২০২৭ থেকে।

আবেদন লিংক: https://tmc.gov.in/training/frm_Registration.aspx

ওয়েবসাইট: https://tmc.gov.in/m_events/events/trainings

বিজ্ঞপ্তি: https://tmc.gov.in/postmaster/ViewFile?FileId=TZ9fJmPUz6apntA1KqGtaA==

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।