সরকারি চাকরির খবর। স্টেনোগ্রাফার গ্রেড ‘সি’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন (SSC)। এই পরীক্ষার মাধ্যমে মোট ৩২০টি শূন্যপদে নিয়োগ করা হবে। গত ১৭ নভেম্বর থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
তবে এই নিয়োগের ক্ষেত্রে একটি বিষয় জেনে রাখা দরকার। যাঁরা নতুন করে সরকারি চাকরির জন্য আবেদন করতে চাইছেন, তাঁরা এই পরীক্ষায় বসতে পারবেন না। কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট কয়েকটি দফতরে যাঁরা স্টেনোগ্রাফার গ্রেড ‘ডি’ পদে কাজ করছেন, তাঁরাই এই পরীক্ষায় আবেদন করতে পারবেন।
কোন দফতরে কতগুলি শূন্যপদ রয়েছে?
SSC-র বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩২০টি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেনোগ্রাফার্স সার্ভিসে ২৮৭টি, রেলওয়ে বোর্ডে ৮টি, আর্মড ফোর্সেস হেডকোয়ার্টার্সে ১৪টি, ইন্ডিয়ান ফরেন সার্ভিসে ৮টি, নির্বাচন কমিশনে ১টি এবং সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনে ২টি পদ রয়েছে।
কারা আবেদন করতে পারবেন?
এই পরীক্ষায় আবেদন করতে হলে প্রার্থীকে সংশ্লিষ্ট দফতরের স্টেনোগ্রাফার গ্রেড ‘ডি’ পদে কর্মরত হতে হবে। পাশাপাশি, কত বছর ধরে ওই পদে কাজ করছেন, তারও নির্দিষ্ট শর্ত রয়েছে। দফতর অনুযায়ী অন্তত ৩, ৫ অথবা ৬ বছরের চাকরির শর্ত রাখা হয়েছে। তাই আবেদন করার আগে নিজের দফতরের যোগ্যতার নিয়ম দেখে নিতে হবে।
আবেদনের শেষ তারিখ কবে?
অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৭ নভেম্বর ২০২৬ থেকে। আবেদন করার শেষ দিন ৮ ডিসেম্বর ২০২৬। ওই দিন রাত ১১টার মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে হবে।
পরীক্ষা কবে হবে?
কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে কম্পিউটার বেস্ট পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে শুধুমাত্র দিল্লি-এনসিআর এলাকায়।
কীভাবে আবেদন করবেন?
আবেদন করতে হবে SSC-র সরকারি ওয়েবসাইট ssc.gov.in এ গিয়ে। অনলাইনে আবেদন করার পর ফর্মের প্রিন্টআউট এবং প্রয়োজনীয় নথি নিজের দফতরের মাধ্যমে কমিশনের কাছে পাঠাতে হবে। এই নথি পাঠানোর শেষ তারিখ ২২ ডিসেম্বর ২০২৬, সন্ধ্যা ৬টা।
আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নিন।
Grade C Stenographers Limited Departmental Competitive Examination 2026 Notification: PDF Download
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
