শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে; জানুন কোন পদে কী যোগ্যতা লাগবে

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ।  সম্প্রতি ওই প্রতিষ্ঠানের তরফে ‘অ্যালাইড হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ (Department of Allied Health Science and Technology) বিভাগে গেস্ট ফ্যাকাল্টি বা অতিথি শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, এই বিভাগের অধীনে ব্যাচেলর অব অপটোমেট্রি, ব্যাচেলর অব ফিজিওথেরাপি, মেডিক্যাল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি এবং ফিজিক্যাল অপটিক্স বিষয়ের জন্য একাধিক শূন্যপদে এই শিক্ষক নিয়োগ করবে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে মোট ১২টি শূন্যপদে অতিথি শিক্ষক নেবে।  ব্যাচেলর অব অপটোমেট্রি বিষয়ের ২টি শূন্যপদের জন্য আবেদনকারীদের অপটোমেট্রিতে অন্তত ৫৫ শতাংশ নম্বরসহ মাস্টার্স (M.Optom) অথবা পিএইচডি ডিগ্রি থাকতে হবে।  একইভাবে, ব্যাচেলর অব ফিজিওথেরাপি বিষয়ের ২টি শূন্যপদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫৫ শতাংশ নম্বরসহ স্নাতকোত্তর বা পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক।  যারা মেডিক্যাল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি বিষয়ের ২টি শূন্যপদের জন্য আবেদন করতে চান, তাদের এই ক্ষেত্রে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বরসহ এম.এসসি (M.Sc) অথবা পিএইচডি ডিগ্রি থাকতে হবে।

সবচেয়ে বেশি নিয়োগ করা হবে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি (MLT) বিভাগে।  এখানে . জেনারেল ও অ্যাপ্লায়েড ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি, ২. হিস্টোপ্যাথলজি অ্যান্ড সাইটোলজি, . মাইক্রোবায়োলজি, . মলিকুলার বায়োলজি বা বায়োটেকনোলজি এবং . হেমাটোলজি বা ব্লাড ব্যাঙ্কিং মোট এই ৫টি পদের জন্য ১ জন করে মোট ৫ জন অতিথি শিক্ষক প্রয়োজন।  প্রার্থীদের উল্লিখিত বিষয়ে ৫৫ শতাংশ নম্বরসহ এম‌.এসসি ডিগ্রি থাকা আবশ্যক।  এছাড়া, ফিজিক্যাল অপটিক্স বিষয়ের ১টি পদের জন্য ফিজিক্সে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বরসহ এম.এসসি অথবা ফিজিওলজিতে পিএইচডি ডিগ্রি থাকলে আবেদনের সুযোগ পাবেন।

কিভাবে আবেদন করতে হবে জানুন

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের দিন ১৮ মে, ২০২৬ থেকে আগামী ৭ দিনের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ ২৫ মে-র মধ্যে।  এরজন্য প্রার্থীকে ই-মেল মারফত আবেদনপত্র পাঠানো প্রয়োজন। আবেদনের সঙ্গে জীবনপঞ্জি (CV), শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নথি থাকতে হবে।  এরপর প্রার্থীদের নথি যাচাই করার পর তাঁদের ইন্টারভিউয়ের জন্য বেছে নেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  ইন্টারভিউ কবে হতে চলেছে, তা প্রার্থীদের উল্লিখিত ই-মেল করে জানিয়ে দেবে।

আবেদনের ই-মেল আইডি: hr@knu.ac.in এ পাঠাবেন এবং সিসি (cc) করবেন hod.ahst@knu.ac.in এই ঠিকানায়।

Kazi Nazrul University Guest Faculties Recruitment Notification 2026: PDF Download 

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।