★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন

নেতাজিকে নিয়ে ‘নানা অদ্ভুত কথা বলে বেড়াচ্ছেন এক উন্মাদ!’ নেতাজি বিতর্কে অনন্ত মহারাজকে তুলোধোনা অর্থমন্ত্রী স্বপনের

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য ঘিরে বিতর্ক ক্রমেই বাড়ছে রাজ্যজুড়ে।  নেতাজিকে ‘ওয়ার ক্রিমিনাল’ এবং ‘দেশদ্রোহী’ বলার পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত।  সেই মন্তব্যের জেরে এ বার মুখ খুললেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বিজেপি নেতাজিকে অপমান করছে বলে বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে অনন্ত মহারাজকে নিশানা করে এদিন সংবাদমাধ্যমে অর্থমন্ত্রী স্বপন বলেন, “বিজেপি করেন বলে দাবি করা এক উন্মাদ ব্যক্তি নানা রকম অদ্ভুত কথা বলে বেড়াচ্ছেন।  লোকটির ইতিহাসের জ্ঞান আমার নিউক্লিয়ার ফিজিক্সের জ্ঞানের চেয়েও কম।

প্রসঙ্গত, অনন্ত মহারাজ সম্প্রতি ফুলবাড়ির জাবরাভিটায় হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন (জিসিপিএ) আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখাকালীন সেই সভায় নেতাজির স্বাধীনতা সংগ্রামের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।  তাঁকে বলতে শোনা যায়, “নেতাজিকে কে নেতা বানাল? কিসের নেতা?” এর পরেই নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজ নিয়ে একাধিক মন্তব্য করেন তিনি।  নেতাজি দেশের স্বাধীনতার জন্য লড়াই করেননি, বরং দেশের বিরুদ্ধেই অস্ত্র ধরেছিলেন এমন দাবিও করেন বিজেপির এই সাংসদ।

বিজেপি সাংসদ অনন্তের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়।  নেতাজিকে অপমান করার অভিযোগ তুলে সরব হয় রাজ্যের বিরোধী দল তৃণমূল।  মঙ্গলবার কলকাতার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করে প্রতিবাদ জানান পাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই আবহেই অনন্ত মহারাজকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির নেতা তথা রাজ্যের অর্থ মন্ত্রী স্বপন দাশগুপ্ত।  নেতাজির ইতিহাস সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যের বিরোধিতা করার পাশাপাশি অনন্তের ইতিহাসের জ্ঞান নিয়েও প্রশ্ন তুলেছেন।  স্বপনের বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

★ Md 360 PVC Print Service ★

প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন

🪪 রেশন • আয়ুষ্মান • আভা • ভোটার

ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি

💬 WhatsApp এ ক্লিক করুন
Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।