Annapurna Yojana Online Apply: শুরু হলো অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন। এবার মহিলারা ঘরে বসেই অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। আবেদন করতে কোন পোর্টালে যেতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে এবং আবেদনের শেষ তারিখ কবে—সব তথ্য জেনে নিন এক নজরে।
মুখ্যমন্ত্রীর ঘোষণামতো আজ, ৩ জুন ২০২৬ থেকে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা বিতরণ শুরু হয়েছে। প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে DBT (Direct Benefit Transfer) পদ্ধতিতে সরাসরি ৩,০০০ টাকা পাঠানো হচ্ছে। এবার চলুন জেনে নেওয়া যাক, কীভাবে অনলাইন ও অফলাইনে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা যাবে।
অন্নপূর্ণা যোজনা প্রকল্প কী?
পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে চালু করা হয়েছে অন্নপূর্ণা যোজনা প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। তবে এই সুবিধা পেতে আবেদনকারীদের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।
অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করার জন্য বয়স কত হতে হবে?
অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মহিলা হতে হবে। এছাড়া আবেদনকারীর বয়স কমপক্ষে ২৫ বছর এবং সর্বোচ্চ ৬০ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা কীভাবে পাঠানো হবে?
অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আর্থিক সহায়তার টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এজন্য আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে DBT (Direct Benefit Transfer) সুবিধা সক্রিয় এবং সংযুক্ত থাকা প্রয়োজন। যদি ব্যাংক অ্যাকাউন্টে DBT লিংক না থাকে, তাহলে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। কারণ, সরকার DBT পদ্ধতির মাধ্যমেই অন্নপূর্ণা যোজনার অর্থ উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা করবে।
অন্নপূর্ণা যোজনা প্রকল্পে কীভাবে আবেদন করতে হবে?
অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা পেতে ইচ্ছুক মহিলাদের অনলাইন অথবা অফলাইন—যেকোনো একটি পদ্ধতিতে আবেদন করতে হবে। ইতিমধ্যেই উভয় পদ্ধতিতেই আবেদন গ্রহণ শুরু হয়েছে।
অফলাইনে আবেদন করতে হলে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করতে হবে। এরপর আবেদনপত্রটি সংশ্লিষ্ট BDO, SDO, KMC বা স্থানীয় MLA কার্যালয়ে জমা দিতে হবে।
অন্যদিকে, অনলাইনে আবেদন করতে চাইলে Annapurna Yojana Portal-এ গিয়ে আবেদনপত্র পূরণ ও জমা করা যাবে। অনলাইন আবেদন সফলভাবে সম্পন্ন হলে আলাদাভাবে কোনো অফিসে আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন হবে না।
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে কী কী নথি লাগবে?
অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করার সময় আবেদনকারী মহিলাকে কিছু প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সাধারণত নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন হতে পারে—
আবেদনকারী মহিলার নথি:
আধার কার্ড
ভোটার পরিচয়পত্র
ব্যাংক পাসবই
পাসপোর্ট সাইজের রঙিন ছবি
প্যান কার্ড
রেশন কার্ড ইত্যাদি।
পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যদের নথি:
আধার কার্ড
ভোটার পরিচয়পত্র
ব্যাংক পাসবই
প্যান কার্ড (যদি থাকে)
আবেদনের সময় সমস্ত নথির স্পষ্ট ফটোকপি জমা দিতে হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত নথিও চেয়ে নিতে পারে।
অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অফলাইন আবেদন ফর্ম কোথায় পাওয়া যাবে?
অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অফলাইন আবেদন ফর্ম নিকটবর্তী BDO (ব্লক ডেভেলপমেন্ট অফিস) অথবা SDO (সাব-ডিভিশনাল অফিস) থেকে সংগ্রহ করা যাবে। এছাড়াও, অন্নপূর্ণা যোজনা পোর্টাল থেকে আবেদনপত্র অনলাইনে ডাউনলোড করার সুবিধাও রয়েছে।
পোর্টালে বাংলা, ইংরেজি ও হিন্দি—এই তিনটি ভাষায় আবেদন ফর্ম উপলব্ধ থাকবে। আবেদনকারী নিজের সুবিধামতো ভাষার ফর্ম ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য পূরণ করবেন এবং নির্ধারিত নথিপত্র সংযুক্ত করে সংশ্লিষ্ট অফিসে জমা দেবেন।
আপনাদের সুবিধার্থে নিচে অন্নপূর্ণা যোজনা আবেদন ফর্ম ডাউনলোডের সরাসরি লিংক দেওয়া হলো। নিচের লিংকে ক্লিক করে খুব সহজেই আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। ফর্মটি ডাউনলোড করার পর প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করে নির্ধারিত নথিপত্রসহ জমা দিন।
অন্নপূর্ণা ভান্ডার অফলাইন আবেদন ফর্ম বাংলা – PDF Download
Annapurna Bhandar Application Form English: PDF Download
অন্নপূর্ণা যোজনায় কিভাবে অনলাইন আবেদন জানাতে হবে?
অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে অফলাইনের পাশাপাশি উপভোক্তারা বাড়িতে বসে সহজেই অনলাইনেও আবেদন জানাতে পারবেন। এরজন্য Annapurna Yojana Portal এ গিয়ে অনলাইন আবেদন জানাতে হবে। অনলাইনে সঠিক তথ্য ও উপযুক্ত নথি আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে। আর বিস্তারিত জানতে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টাল দেখুন। নিচে সরাসরি অনলাইন আবেদন লিংক দেওয়া হয়েছে।
অন্নপূর্ণা ভান্ডার পোর্টাল লিংকঃ- ক্লিক করুন
Annapurna Yojana Online Apply Link:- Apply Now

