Annapurna Yojana New Update 2026: বাতিল হওয়া আবেদন ফের যাচাইয়ের নির্দেশ, ১০ জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে তদন্ত ও আপলোড

Khalek Rahaman
By
Khalek Rahaman
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে...
3 Min Read
Highlights
  • অন্নপূর্ণায় বড় নির্দেশ জারি
  • ২৭.৮৩ লক্ষ আবেদন ফের যাচাই!
  • Rejected আবেদন নিয়ে নতুন নির্দেশ
  • বাতিল আবেদনেও মিলতে পারে সুবিধা!
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে সবথেকে বড় একটি আপডেট সামনে এসেছে।  ৪ জুলাই ২০২৬ তারিখে নবান্নে মুখ্যসচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে অন্নপূর্ণা প্রকল্প নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  বিশেষ করে যেসব আবেদন প্রাথমিকভাবে (Provisionally) বাতিল করা হয়েছিল, সেইসব আবেদনগুলো মাঠপর্যায়ে গিয়ে পুনরায় তদন্ত করে রিপোর্ট পোর্টালে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

অন্নপূর্ণা প্রকল্পে মোট কতগুলি আবেদন জমা পড়েছে?

সরকারি তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনা অফলাইন ও অনলাইন মিলিয়ে মোট আবেদন জমা পড়েছে ১ কোটি ৬২ লক্ষ।  এর মধ্যে অনুমোদিত অর্থাৎ আবেদন Approved হয়েছে ১ কেটি ২২ লক্ষ।  আর এই প্রকল্পে প্রাথমিকভাবে বাতিল (Provisionally Rejected) হয়েছে ২৭ লক্ষ ৮৩ হাজার আবেদন।

অন্নপূর্ণা প্রকল্পে কেন বাতিল হয়েছে এত আবেদন?

জানা গেছে, কিছু নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে আবেদনগুলি প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে। যেমন—

  • পরিবারের কেউ আয়কর (Income Tax) দেন।
  • পরিবারের বাড়িতে ৩টির বেশি পাকা ঘর রয়েছে।
  • পরিবারের নামে GSTIN রয়েছে।
  • অন্যান্য নির্ধারিত অযোগ্যতার শর্ত পূরণ হয়েছে।

তবে এটাও জানানো হয়েছে, এই Rejected আবেদন গুলো অর্থাৎ বাতিল হওয়া আবেদনগুলি চূড়ান্তভাবে বাতিল নয়। প্রতিটি আবেদন পুনরায় মাঠপর্যায়ে যাচাই করা হবে।

কবে থেকে কতদিন পর্যন্ত চলবে মাঠপর্যায়ে তদন্ত?

মুখ্যসচিব নির্দেশ দিয়েছেন, ৫ জুলাই ২০২৬ থেকে শুরু করে ৭, কর্ম দিবসের মধ্যে মাঠপর্যায়ে তদন্ত করতে হবে।  এছাড়াও প্রতিটি আবেদন যাচাই করে অনুমোদন বা বাতিলের সুপারিশ পোর্টালে আপলোড করতে হবে।  আরও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ৭ কর্ম দিবসের মধ্যে এই কাজ শেষ করতে হবে, যাতে কোনও যোগ্য আবেদনকারী সুবিধা থেকে বঞ্চিত না হন।

অফলাইন আবেদন নিয়েও বড় নির্দেশ

জনকল্যাণ শিবিরে (JKS) জমা পড়া অফলাইন আবেদনগুলি যদি এখনও ডিজিটাল না হয়ে থাকে অর্থাৎ অনলাইনে পোর্টালে আপলোড করা নয় হয়ে থাকা, তাহলে দ্রুত ডিজিটাইজ করতে হবে।

প্রতিটি আবেদন তদন্ত করে, অনুমোদনের সুপারিশ অথবা বাতিলের কারণসহ সুপারিশ পোর্টালে আপলোড করতে হবে।এই কাজের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ১০ জুলাই ২০২৬, এর মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্নপূর্ণা প্রকল্পে Claim ও Objection জমা দেওয়ার নতুন ব্যবস্থা

NIC-কে নির্দেশ দেওয়া হয়েছে পোর্টালে এমন একটি ব্যবস্থা চালু করতে, যাতে ভবিষ্যতে আবেদনকারীরা – Claim Objection জমা দিতে পারেন।  সেগুলিও তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে।

ব্যাংক ও আধার সমস্যার সমাধানের নির্দেশ

এছাড়াও জানানো হয়েছে, যেসকল আবেদনকারীর Payment Failure হয়েছে কিংবা আধার সংক্রান্ত সমস্যা রয়েছে অথবা ব্যাংক সংক্রান্ত সমস্যা রয়েছে।  সেসব ক্ষেত্রে জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্নপূর্ণা যোজনা নিয়ে সরকারের মূল লক্ষ্য

সরকার আগেই বারংবার স্পষ্ট জানিয়েছে, কোনও অযোগ্য ব্যক্তি যাতে তালিকায় না থাকেন।  আবার কোনও যোগ্য ব্যক্তি যেন সুবিধা থেকে বঞ্চিত না হন।  এই কারণে প্রতিটি আবেদন বাধ্যতামূলকভাবে তদন্ত করে রিপোর্ট আপলোড করতে হবে।

অন্নপূর্ণা প্রকল্প নিয়ে পরবর্তী বৈঠক কবে?

অন্নপূর্ণা যোজনা নিয়ে পরবর্তী পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে ১ আগস্ট ২০২৬।

Share This Article
Follow:
দীর্ঘ সাত বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিজিটাল মিডিয়া পেশাজীবী, যিনি অনলাইন কন্টেন্ট তৈরি, গণমাধ্যম ও তথ্যসংক্রান্ত কাজে দক্ষ। পাশাপাশি, সরকারি বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ ও চাকরির আপডেট নিয়মিতভাবে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছেন। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতায় স্নাতকোত্তর অধ্যয়নরত।